আরিফ রববানী,ময়মনসিংহ।।
জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো এগিয়ে নিতে দলের বিভিন্ন অঙ্গসংগঠনগুলোকে ঢেলে সাজানো হচ্ছে। দলের দুঃসময়ের এরশাদ ভক্ত সাহসী নেতাকর্মীদের দলে জায়গা করে দেওয়ার মাধ্যমে বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি দেওয়া হচ্ছে। লক্ষ একটাই ময়ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে হবে। সেই ধারাবাহিকতা নিয়ে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় তরুণ পার্টি ময়মনসিংহ সদর উপজেলার
অষ্টধার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে,। এই উপলক্ষে অষ্টধার ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল কর্মীসম্মেলনের আয়োজন করা হলে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ। সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ। সম্মেলনে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক শফিকুল আলম তপন , মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জেলা জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহীদ আমীন রুমী, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আফজাল হোসেন হারুন, জেলা জাতীয় পার্টি সদস্য ফরাজী, অষ্টধার ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক বিল্লাল হোসেন মেম্বার, সদস্য সচিব আনোয়ার হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক মোশাররফ হোসেন, জেলা জাতীয় তরুণ পার্টির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম বুলেট, কবীর আলী, সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক হুমায়ূন কবির সোহাগ, সদস্য সচিব আতিকুল ইসলাম আতিক, যুগ্ম আহ্বায়ক প্রাসাদ দাস, মিনহাজ আহমেদ। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে সদর উপজেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আতিকুল ইসলাম আতিকের সুপারিশ ক্রমে আনোয়ার হোসেন খোকনকে সভাপতি ও বেল্লাল হোসেনকে সাধারণ সম্পাদক করে জাতীয় তরুণ পার্টি অষ্টধার ইউনিয়ন শাখার ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ময়মনসিংহ সদর উপজেলা শাখার আহবায়ক হুমায়ুন কবীর সোহাগ অনুমোদিত উক্ত কমিটির ঘোষণা দেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে