আরিফ রববানী,ময়মনসিংহ।।
আগামী ১৪ ই ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ত্রিশাল পৌরসভার সাধারন নির্বাচন। নির্বাচনী দিন যত ঘনিয়ে আসছে বিজয় ধরে রাখতে প্রার্থীদের প্রচার-প্রচারণাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
প্রার্থীতা পদে নিজের বিজয় নিশ্চিত করণে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী নারী নেত্রী বিউটি আক্তার রানু তার চশমা প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন ।
ইতিমধ্যে সংরক্ষিত আসন এলাকাসহন পৌর এলাকায় বেশ আলোচনায় আছেন চশমা প্রতীক পাওয়া এই প্রার্থী। তরুণ স্বেচ্ছাসেবক, নারী উদ্যেক্তা বিউটি আক্তার রানু ত্রিশালে দীর্ঘ দিন ধরে আওয়ামী রাজনীতির পাশাপাশি বিভিন্ন সমাজ সেবা মোলক কাজে নিজেকে সমপৃক্ত রেখে নিজেকে জনবান্ধব নেত্রী হিসাবে গড়ে তুলেছেন।
তিনি কাউন্সিলর হয়ে মানবসেবার পাশাপাশি এলাকার উন্নয়ন করতে চান তাই নির্বাচনে অংশ গ্রহণ করে গণসংযোগ করে যাচ্ছেন সেই সাথে দিচ্ছেন নানান রকম প্রতিশ্রুতি। তিনি তাঁর সহকর্মীদের কে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দেখা করে দোয়া ও চশমা মার্কায় ভোট চাইছেন। এছাড়াও অত্র ওয়ার্ডের জনগণ পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন । এতে করে পৌরবাসীর মুখে মুখে শোনা যাচ্ছে এবার চশমা মার্কার বিজয়ী হবে ।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, রানু একজন যোগ্য প্রার্থী। তার শিক্ষাগত যোগ্যতা, সামাজিকতা সহ অনেক গুণ রয়েছে । ভোটাররা বলেন-আমরা নির্বাচনী প্রার্থী হিসেবে নয়,একজন সমাজসেবক হিসাবে তাকে ভোট দেবো। কারণ আমরা যখনই বিপদে পরি, তখনই আমরা রানুকে পাশে পাই। তিনি নির্বাচিত হতে পারলে অনেক উন্নয়ন হবে এটা আমাদের বিশ্বাস। আমরা তার সর্বাত্মক সফলতা কামনা করি।
রানু বলেন, স্বেচ্ছাসেবক নয় স্বেচ্ছাসৈনিক হিসাবে আছি, থাকব। প্রক্রিয়াক্রমে প্রতিকূলতা থাকবেই নীতি নৈতিকতা শিক্ষা নিয়ে প্রকৃত সৈনিকরা লড়াই করে চলে।তিনি আরো বলেন ছোটবেলা থেকেই বাবা-মাকে দেখে আসছি মানুষের সেবা করে আসতে । আমিও মৃত্যুর আগ পর্যন্ত আমার মা-বাবার মত মানুষের সেবা করতে চাই । তাই মানুষের কিছু অপূর্ণ চাওয়া পূরণ করতে আমি পৌর নির্বাচনে দাঁড়িয়েছি পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে । “শাসক নয়, সেবক হিসাবে পৌরবাসীর কাজ করার অঙ্গীকার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে আছি, থাকব এবং বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে