আরিফ রববানীঃ (ময়মনসিংহ)
ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষে নির্বাচন কমিশনের সুপারিশ ক্রমে বদলীর আদেশ আপাতত স্থগিত করা হয়েছে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গরম খবরের মধ্যে ছিল জেলা প্রশাসক মিজানুর রহমানের বদলি। নির্বাচনের আগে এমন বদলি সত্যই খুব দুশ্চিন্তা ও উদ্বেগের বিষয় ছিল, বিশেষ করে ত্রিশাল সহ ময়মনসিংহের সকল পৌর নির্বাচনী এলাকাতে এর প্রভাব পড়তে পারে এমন আলোচনা-সমালোচনা ছিলো সর্বস্তরের জনতার মাঝে। কারণ এর আগে ময়মনসিংহের যে কয়টি পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে সবগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশেই হয়েছে। জেলা প্রশাসক মিজানুর রহমানের দায়িত্বে অনুষ্ঠিত এসব নির্বাচনে কারো কোন প্রশ্ন ছিলো না। আগামী ১৪ই ফেব্রুয়ারী ত্রিশাল ও ফুলপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগেই জেলা প্রশাসকের বদলী প্রার্থীসহ জনমনে প্রশ্ন উঠেছিল নির্বাচন সত্যই সুষ্ঠ হবে কিনা । না হলে এমন একজন সৎ জেলা প্রশাসকে এই সময় কেন বদলি করা হবে।অবশেষে নির্বাচনের সার্বিক অবস্থার বিবেচনা করে নির্বাচন কমিশনের সুপারিশে এমন বদলি অদেশ আপাতত স্থগিত করাকে সাধারন মানুষের মধ্যে আশার আলো দেখাচ্ছে। এবং সর্ব স্তরের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানানো হচ্ছে। এদিকে ময়মনসিংহে’র জনবান্ধব জেলা প্রশাসক মিজানুর রহমানে’র বদলী’র আদেশ স্থগিত হওয়ার সংবাদে জেলার সর্বস্তরে’র জনতার মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই স্বস্থির নিঃশ্বাস ফেলছেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে