Breaking News
Home / জাতীয় / জনগণের স্রোতে সব ষড়যন্ত্র ভেসে যাবে। ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনিছ।।

জনগণের স্রোতে সব ষড়যন্ত্র ভেসে যাবে। ত্রিশালে স্বতন্ত্র প্রার্থী আনিছ।।

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও আসন্ন পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন-আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে ও আমার কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন দোষারোপ করছে। তিনি বলেন, প্রত্যেক দিন আমাদের জনসমাগম বিপুল পরিমাণে বেড়েই চলছে। এই জনস্রোতে ভেসে যাবে সব। কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। বিভিন্ন সামাজিক মাধ্যমে পৌর নির্বাচনে তার বিরুদ্ধে অভিযোগ এনে প্রকাশিত সংবাদের জবাবে তিনি পৌর সভার ৩নং ওয়ার্ডে আয়োজিত বিশাল জনসভায় নির্বাচনী বক্তব্যে এসব কথা বলেন।

আনিছ বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও তার লেলিয়ে দেয়া বাহিনীরা আমার পক্ষে মানুষের এই জনস্রোত, গণজোয়ার দেখে ভিত। তারা নানা অপকৌশল-কূটকৌশল করছে এবং নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমি বলে দিতে চাই– কোনো কিছু কাজ করবে না। জনগণের স্রোতে সব ভেসে যাবে। ভোট ডাকাতিও করতে পারবেন না। এই যে জনস্রোতটা সৃষ্টি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে- এটি যেন অব্যাহত থাকে।

স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেন, এসব অভিযোগ আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র । এটি নতুন কোনো ঘটনা নয়। গত নির্বাচনেও ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিলো,জনগণ প্রতিহত করেছে। এবারো আগে থেকেই চেষ্টা চালানো হচ্ছে, তবে এবারো জনগণ তাদের আমানত হেফাজতে রাখবেন। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আনিছ বলেন, কোনো কিছুতেই আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন।

স্বতন্ত্র প্রার্থী আনিছ জানান,আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি সেটিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। আমাদের ত্রিশাল পৌরসভাকে শতভাগ উন্নয়ন করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। এদিকে ত্রিশালের উন্নয়নের রুপকার হিসাবে পরিচিত মেয়র আনিছের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ করায় হতবাক হয়ে উঠেছেন ত্রিশালের সর্বস্তরের মানুষ। নির্বাচনী সভায় অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!