প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক সভাপতি মোঃ ইউনুছ আলী মুন্তু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাপা নেতা রমজান আলী।
শোক বার্তায় জাপা নেতা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান বলেছেন, ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক ময়মনসিংহ বিনির্মাণে প্রয়াত ইউনুছ আলী মন্তু,র মতো রাজনীতিবিধের খুবই দরকার ছিল। তার মৃত্যুতে ময়মনসিংহের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন এবং দলীয় কর্মকান্ডকে শক্তিশালী অবস্থানে নেওয়ার ভূমিকায় ইউনুছ আলী মন্তু ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী রাজনীতিবিধ। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে ময়মনসিংহে জাতীয় পার্টির রাজনীতিকে এগিয়ে নিয়েছেন তিনি।
সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী- মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে