Breaking News
Home / জাতীয় / ইউনুছ আলী মুন্তু’র মৃত্যুতে জাপা নেতা কামাল চেয়ারম্যানের শোক

ইউনুছ আলী মুন্তু’র মৃত্যুতে জাপা নেতা কামাল চেয়ারম্যানের শোক

প্রেস বিজ্ঞপ্তিঃ
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক সভাপতি মোঃ ইউনুছ আলী মুন্তু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক ছাত্রনেতা ও ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।

শোক বার্তায় জাপা নেতা ও চেয়ারম্যান বলেছেন, করোনা সংকট কাটিয়ে ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন এবং আধুনিক ময়মনসিংহ বিনির্মাণে প্রয়াত ইউনুছ আলী মন্তু,র মতো রাজনীতিবিধের খুবই দরকার ছিল। তার মৃত্যুতে ময়মনসিংহ বাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ময়মনসিংহের অর্থনৈতিক উন্নয়ন এবং দলীয় কর্মকান্ডকে শক্তিশালী অবস্থানে নেওয়ার ভূমিকায় ইউনুছ আলী মন্তু ছিলেন একজন আধুনিক চিন্তার সাহসী ও জনপ্রিয় রাজনীতিবিধ। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে ময়মনসিংহে জাতীয় পার্টির রাজনীতিকে এগিয়ে নিয়েছেন তিনি।

চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বার্তায় তিনি আরো বলেছেন, ময়মনসিংহে জাতীয় পার্টির রাজনীতিতে প্রয়াত ইউনুছ আলী মন্ত’র অবদান অপরিসীম। ময়মনসিংহের রাজনীতিতে তার কৃতিত্ব স্মরণীয় হয়ে থাকবে। ইউনুছ আলী মন্তু ছিলেন একজন সফল মানুষ। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন আমীন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!