প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ইউনুস আলী মন্তু(৮০) ৪ঠা জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টায় বার্ধক্য জনিত অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইউনুস আলী মন্তুর মৃত্যুতে মহানগর জাতীয় পার্টি সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেন, জাতীয় পার্টির স্থানীয় রাজনীতিতে প্রয়াত ইউনুস আলী মন্তু’র অবদান ময়মনসিংহ বাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি বলেন-বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা সহজে পূরণীয় হবার নয়।
জাহাঙ্গীর আহম্মেদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীন মরহুমাকে যেন জান্নাতের সর্বোত্তম মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই সাথে তিনি
শোকবার্তায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে