প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি, সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ইউনুস আলী মন্তু’র মৃত্যুতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
ইউনুস আলী মন্তু (৮০) আজ দুপুরে (বৃহস্পতিবার) ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৪ঠা ফেব্রোয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদেরমাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো: মামুন হাসান,শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় পার্টির স্হানীয় রাজনীতিতে প্রয়াত ইউনুস আলী মন্তু’র অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে স্হানীয় রাজনীতিতে যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল তা সহজে পূরণ হবার নয়।
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বলেন,মহান আল্লাহ রাব্বুল আ’লামীন মরহুমকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদেরকে এই অপূরণীয় ক্ষতি ও বিয়োগ ব্যথায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে