Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে প্রতিবন্ধী আবু সাইদের পাশে দাঁড়ালেন ডিসি মিজানুর রহমান

ময়মনসিংহে প্রতিবন্ধী আবু সাইদের পাশে দাঁড়ালেন ডিসি মিজানুর রহমান

আরিফ রববানী, ময়মনসিংহ।।
ময়মনসিংহে প্রতিবন্ধী আবু সাঈদের পাশে দাঁড়িয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলার মানবিক জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। আবু সাইদের বাড়ী সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর বড়বিলা গ্রামে। প্রতিবন্ধী আবু সাঈদের ডান পা ছোট এবং ভারি বস্তু বহন করতে পারেনা তার স্ত্রীও বাকপ্রতিবন্ধি ফলে সংসারের আয় উপার্জনের কোন উৎস না থাকায় মানবেতর দিন কাটাচ্ছিলো। মাত্র ১বার ভাতা পেয়েছেন।এরপর আর পাওয়া হয়ে উঠেনি ন্যাশনাল আইডি কার্ড না থাকার কারণে এই জটিলতা। আবু সাইদ নিজে কর্ম করে বাঁচতে চান।

তার এই প্রবল ইচ্ছাকে পূরণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় জিয়া রহমান নামক একজন সমাজসেবক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করলে আবু সাইদ এর এই সাহসিকতা দেখে মুগ্ধ হন মানবসেবায় আমরা ময়মনসিংহ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। যার প্রেক্ষিতে তারা এগিয়ে আসেন সহযোগিতায়। ভিডিওটা দেখে মানবসেবায় আমরা ময়মনসিংহ এর সভাপতি রায়হান আকন্দ দায়িত্ব নিয়ে মানবসেবায় আমরা ময়মনসিংহ সংস্থার পক্ষ থেকে জেলা প্রশাসক,ময়মনসিংহ বরাবরে আবেদন জানালে জেলা প্রশাসক মোঃমিজানুর রহমান তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২১শে জানুয়ারি আবু সাইদ কে তার ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য ২০,০০০(বিশ হাজার) টাকার চেক মানবসেবায় আমরা ময়মনসিংহ এর হাতে হস্তান্তর করেন। জেলা প্রশাসকের দেওয়া অনুদান পেয়ে আবু সাইদ ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে এলাকার গণ্যমান্য ব্যাক্তি ও সংস্থার সবার সম্মতিক্রমে টং দোকান করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। দোকান নির্মাণের জন্য যে জায়গা সেটা তার বাড়ির ঠিক সাথেই। স্থানীয়রাও আবু সাইদের করুণ আর্তনাদ দেখে কয়েকজনের সহায়তায় আরও ৫,০০০টাকা, দান নয়, সহমর্মিতা(ঢাকা ভিত্তিক গ্রুপ) এর সহায়তায় আরও ৭, ০০০(সাত হাজার) টাকা অনুদান হিসেবে প্রদান করেন। বিশেষ চাহিদা সম্পন্ন আবু সাইদ জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান পেয়ে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!