আরিফ রববানী,ময়মনসিংহ।।
জামালপুরে ভূমি, শিক্ষা , ত্রান সহায়তাসহ বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা এনে দুর্ণীতিমুক্ত স্বচ্ছ জনপ্রশাসন কে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় দোরগোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে সরকারের ভাবমূর্তি কে জনসমক্ষে তুলে ধরতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
৩রা ফেব্রোয়ারী বুধবার, সকাল ১০.০০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানিতে স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত পরিবেশে জনকল্যাণে প্রশাসনিক সেবাকে পৌছে দিতে প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহবান জানান জেলা প্রশাসক এনামুল হক।
গণশুনানিতে জনসাধারণ ভূমি, শিক্ষা , ত্রান সহায়তা, বিভিন্ন দপ্তরে সেবা প্রদানে সময়-ক্ষ্যাপন, ইত্যাদি সংক্রান্ত বিষয়ে জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক এর নিকট অভিযোগ/অনুযোগ/প্রতিক্রিয়া উপস্থান করেন।
জেলা এনামুল হক প্রশাসক উক্ত বিষয়গুলোর তাৎক্ষণিক সমাধান করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন অথবা প্রয়োজন অনুসারে পরামর্শ দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে