আরিফ রববানী,ময়মনসিংহ।।
করোনায় আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু জিএম কাদের এমপি ও এজমা জ্বরে আক্রান্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর পরিপূর্ন রোগমুক্তি কামনায় মিলাদ দোয়া মাহফিল করেছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পল্লীবন্ধু পরিষদের নেতাকর্মীরা।
২রা ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ আসর, ফুলবাড়ীয়া পশ্চিম বাজার জাতীয় পার্টির কার্যালয়ে , “ফুলবাড়ীয়া উপজেলা পল্লীবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় পার্টি,র মাননীয় চেয়ারম্যান জি এম কাদের এম পি মহোদয় ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তি যোদ্বা মাহফিজুর রহমান বাবুলের পরিপূর্ন রুগমুক্তি কামনায় উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উপজেলা পল্লীবন্ধু পরিষদের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে ও নাসরীদ ইসমাইল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ এর অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পুর্ববর্তী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জাপা, র সিনিয়র সহ সভা পতি মোস্তাফিজুর রহমান বি এস সি। এসময় অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-উপজেলা স্বেচ্ছাসেবক পার্টী র সভাপতি তোঁফাজ্জল হক তোতা, জাতীয় যুব সংহতি র সভাপতি হাকিম মনির, এড সামসুল হক,
এড হাবিবুর রহমান হাবিবুল্লাহ,ছাত্র সমাজ নেতা অলিয়ার রহমান অলি, উপজেলা তরুন পার্টী, র সদস্য সচিব সারোয়ার মোহাম্মদ আলম,লালমিয়া মেম্বার,কামাল হোসেন, ইন্জি: সাদবিন রহমান আকাশ,আজগর আর্মি,মোখলেসুর রহমান, আ: লতিফ,মুকুল মিয়া, সেকান্দর আলী,হারুন অর রশীদ, জাহাঙ্গীর, আলামিন পলক,মোস্তফা,যুব সংহতি নেতা হাসান, আসাদ উল্লাহ, তাহমিদ তালুকদার, করিম আর্মি, কিতাব আলী পুলিশ,শ্যামল তালুকদার, মুকুল, রিপন, স্বপন, দুলাল, পবন মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানের ২য় পর্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হলে দোয়া পরিচালনা করেন জাপা নেতা মাও: সাইফুল ইসলাম বেলালী।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ফুলবাড়িয়ার বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে জাতীয় পার্টির এই দুই শীর্ষ নেতাদের পরিপূর্ণ রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে