ষ্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রিশাল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বর্তমান সরকারের নেতৃত্বে চলমান উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়াসহ পৌর এলাকাকে শতভাগ নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ মুক্ত একটি মডেল গড়ার অঙ্গীকার করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিগত দুইবার মেয়র হিসাবে দায়িত্ব পালন করে পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রাখায় প্রতীক বরাদ্ধের পর প্রথম দিকের প্রচারণায় তার নির্বাচনী প্রতীক জগ মার্কার পক্ষে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জেগেছে।
এর আগেও দুইবার মেয়র পদে দায়িত্বে থেকে তিনি পৌর এলাকার উন্নয়ন ও মানব সেবায় নিরলস শ্রম দেওয়ায় মানবিক একজন মেয়র হিসাবে তার পক্ষে প্রচার প্রচারণা সকলের চেয়ে সুবিধাজনক অবস্থানে থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ । তাকে নিয়ে চায়ের কাপে জমে উঠেছে নির্বাচনী আলোচনা, উন্নয়নের স্বার্থে সর্বদলীয় ও সকল ধর্ম বর্ণের ভোটাররা ভেদাভেদ ভুলে তাকে নিয়ে ও জগ প্রতীকের বিজয় ধরে রাখতে ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন।সকলে মনে করেন ত্রিশাল পৌরসভার তরুণ সমাজসেবক , বিপদে-আপদে মানুষের পাশে থাকা, শিক্ষা, চিকিৎসা, ও যুবকদের বিনোদনের স্থপতি ও উন্নয়নের রুপকার আনিছকে ভোট দিয়ে নির্বাচিত করলে পৌরবাসী একজন নির্ভর যোগ্য জনপ্রতিনিধি পাবেন।
তাছাড়া রাজনীতিবিদদের ধারনা- তরুণ সমাজসেবক হিসাবে বিপদে-আপদে মানুষের পাশে থেকে সাধারণ ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
স্বতন্ত্র প্রার্থী আনিছের বিজয় ধরে রাখতে পৌর এলাকার ৫ নং ওয়ার্ড কেড়ানিবাড়ির মোড়ে একমত বিনিময় সভার আয়োজন করা হলে মতবিনিময়ে আগামী ১৪ ফেব্রুয়ারি মেয়র আনিছ কে বিজয়ী করতে লোকে লোকারণ্য হয়ে উঠে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে
তরুণ সমাজসেবক ও যুবকদের আইকন জনবান্ধব নেতা আনিছ বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৌরসভার উন্নয়নে কাজ করে যাবো, শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতেই আমি আবারও প্রার্থী হয়েছি। এছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া ও পৌর এলাকা কে মডেল এলাকায় রূপান্তরিত করা ও শতভাগ সুশাসন ফিরিয়ে আনাটাই আমার প্রত্যয়। তিনি বলেন- আমার উপর জনগণের পুর্ণ সমর্থন রয়েছে, তৃণমূল ভোটারদের থেকে সমর্থন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে