ময়মনসিংহ প্রতিনিধি::
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পৌর নির্বাচনের সাথে-সাথেই জমে উঠেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গুঞ্জন। ২০২১ সালের মার্চ মাসে সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেলক্ষ্যেই নির্বাচন কমিশন তার কার্যক্রম হাতে নিয়েছে।
সারাদেশের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রস্তুুতি চলছে ত্রিশাল উপজেলার বইলর ও অন্যান্য ইউনিয়নগুলিতেও। বাজতে শুরু করেছে ইউপি নির্বাচনের ডামাডোল।প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে আলোচনার একটাই বিষয় ইউনিয়ন পরিষদ নির্বাচন।কে হবেন বইলরের আগামীর ইউপি চেয়ারম্যান এমন গুঞ্জন উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে।
আসন্ন ইউপি নির্বাচনে- উপজেলার বইলর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হবার অভিপ্রায় ব্যক্ত করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইউনিয়নে বার-বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুর রহমান মুকুলের সুযোগ্য পুত্র, ইউনিয়নের সর্বস্তরের জনতার পছন্দের তরুণ জনপ্রিয় রাজনীতিবিদ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বিএসসি।
সবাইকে সাথে নিয়ে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপুর্ণ বইলর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইতোমধ্যে তিনি ভোটারদের সাথে অনানুষ্ঠানিক ভাবে যোগাযোগ রক্ষা করাসহ গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন। নির্বাচনের বিষয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সাথে কথা বললে তিনি এই প্রতিনিধি কে জানান ‘আমি সবার সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে চাই। বইলর ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই।বইলর ইউনিয়ন এর মানুষের পাশে থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার সাধ্যমত অত্র অঞ্চলকে সুন্দর ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে আজীবন পরিশ্রম করে যেতে চাই। ইউনিয়ন থেকে কোন অর্থ, প্রভাব, প্রতিপত্তি বা কোন ফায়েদা নেবার জন্য নয় বরং সকলের সেবার মানসিকতা নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হতে চাইছি। আমি জানি আল্লাহ সহায় থাকলে ও জনগণ আমার পাশে থাকবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান দেয়া হবে’।
তিনি আরও জানান, ‘মাদক নির্মূলে ও ইভটিজিং-বাল্যবিবাহ বন্ধ সহ আলোকিত সমাজ গড়তে কাজ করে যেতে চাই। তার পাশাপাশি এলাকার যে কোন সমস্যার সুষ্ঠু সমাধানের মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে চাই। ভোট একটি নাগরিকের মূল্যবান অধিকার ও ভোট প্রয়োগ একটি ঈমানী দায়িত্ব। সামান্য অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে ভোট দেয়া থেকে বিরত থাকতে হবে। সুতরাং আসুন সবাই একসাথে কাজ করি ও আপনাদের সাথে নিয়ে একটি বাসযোগ্য ও শৃঙ্খল ইউনিয়ন হিসেবে অত্র ইউনিয়নকে গড়ে তুলতে চাই।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে