মোঃ মোরসালিন,বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শ্যামগঞ্জ বাজার বড় মমসজিদ হাফেজিয়া মাদরাসায় গতকাল ৩১ জানুয়ারি/২১ইং রোজ রবিবার আনুমানিক সকাল ১১ ঘঠিকা হতে বাদ আছর পর্যন্ত প্রাক্তন ছাত্রদের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতি ছিলেন হাফেজ মো :আবুল কাশেম। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধর্মীয় আলোচক ইসলামি চিন্তাবিদ মোফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
প্রধান অতিথির আলোচনায় মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেবের বলেন, সকল দল মতের উপরে ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। পরিশেষে মাদরাসার প্রাক্তন ছাত্রবৃন্ধ যাহারা মাদরাসা ও মসজিদের সাথে ধীর্ঘ দিন যাবতকাল খেদমতে ছিলেন ও বর্তমানে আছেন তাদেরকে সম্মাননা স্বারক প্রাধান করা হয়। সম্মাননা স্বারক দেয়া হয় মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব হাফেজ মোঃ আবুল কাশেমকে। দীর্ঘ 35 বছর মসজিদের খেদমতে থাকা হাফেজ মোঃ হাফিজ উল্লাহ,মসজিদের বর্তমান খতিব একেএম জয়নুল আবেদীন। মরহুম হযরত মাওলানা আমজাদ হোসাইন সাহেব কে। সর্বশেষে বিশ্ববাসীর মানবতার কল্যান মুক্তির জন্য দোয়া করে মাহফিল শেষ করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে