আরিফ রববানী,ময়মনসিংহ।।
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক,ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর নির্বাহী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর অন্যতম সহ- সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহা-সচিব বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা,র সদস্যরা।
২৫শে জানুয়ারী সোমবার, বাদ আসর , আই ই বি, মিলনায়ন ,রমনা, ঢাকায়,ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা,র উদ্যোগে,সমিতির সি: সহ -সভাপতি বীর মুক্তি যোদ্বা আ: কুদ্দুস খান এর সভাপতিত্বে ও সমিতির যুগ্ন মহা সচিব এম এ মান্নান এর পরিচালনায় উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বাবুলের রোগ মুক্তি ,সাংগঠনিক কার্য ক্রম ও রাজনৈতিক কর্মৎপরতার বিষয়ে প্রশংসা করে সমিতির নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি ও ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা,র সভাপতি শিল্প পতি জনাব সালাউদ্দিন হুমায়ুন,অতি: মহাসচিব মো: হেলাল উদ্দীন,কবি লিলি হক, লতিফুল ইসলাম নিপুল,রীনাপন্ডিত,আক্কাসুর রহমান আকাশ, মো: আনোয়ার হোসেন,কৃষিবিদ রফিক চৌধুরী,সাইফউদ্দিন করিম মুন্না, কামরুজ্জামান মামুন,মাহরুজ তালাল দাইয়ান, আমিনুল ইসলাম,ফজর আলী(মো: আলী),ইন্জি:এরশাদ,
সাইফুল ইসলাম,সাদতসহ সমিতির নেতৃবৃন্দ। স্বাগত ব্যক্তব্য রাখেন-সমিতির মহা- সচিব তত্বাবধায়ক ইন্জি: আ: রাজ্জাক।
দ্বিতীয় পর্বে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আই ই বি রমনা জামে মসজিদের পেশ ঈমাম মুফতি মাওলানা সাইফুল ইসলাম ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা,র গন্যমান্য সদস্য গন উপস্হিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে