আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে ৮নং ওয়ার্ড বাঘাদাড়িয়া এলাকার মেম্বার পদে বিজয়ী হয়ে ওয়ার্ডবাসীর উন্নত সেবা বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ওয়ার্ডকে মডেল হিসাবে গড়তে চান ওয়ার্ডের ক্লীন ইমেজের রাজনীতিবিদ,ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ওয়ার্ডের সাবেক মেম্বার ফয়েজ উদ্দীন খেছু। যিনি গত ২০১১সালে ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করলেও গত ২০১৬ সালের ৪ঠা জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে বিজয় ধরে রাখতে পারেন নি। তবে বিগত ৫ বছরে তার অনুপস্থিতি মানুষের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওয়ার্ডের সর্বস্তরের ভোটাররা তাকে ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আবারো মেম্বার পদে নির্বাচিত করতে চান। কারণ তারা গত পাঁচ বছরে বুঝতে পেরেছেন ৮নং ওয়ার্ডের উন্নয়নে খেছু মেম্বারের বিকল্প নাই। যে কারণে সাধারন ভোটারদের দাবীর প্রেক্ষিতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হিসাবে জানান দিতে
ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। গরীব বুঝে গরীবের ব্যাথা, তাই মেম্বার পদে ফয়েজ উদ্দীন খেছু প্রার্থী হওয়ায় সমাজের সর্বস্তরের জনতার পুর্ণ আস্থা ও সমর্থন রয়েছে তার উপর। একজন ভদ্র ও মিষ্ঠবাসী ব্যক্তি হিসাবেও তিনি সকল স্তরের মানুষের কাছে পছন্দের প্রার্থী হিসাবে ওয়ার্ডে ব্যাপক আলোচনার স্থান করে নিয়েছেন।
ফয়েজ উদ্দীন খেছু বলেন-আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাধারন মানুষ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে মানব সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই,মানুষের সুখ শান্তি নাগিরিক অধিকার আদায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্য অনেক বীর বাঙ্গালী জাতি শহীদ হয়েছেন,দিয়েছেন তাজা রক্ত,আমি যদি মানুষের কল্যাণে একটু শ্রম দিতে পারি এটাই হবে আমার সৌভাগ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো। মুক্তিযুদ্ধের আদর্শের একজন সৈনিক হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে যাব সারাক্ষণ । ওয়ার্ড কে মাদক,চাঁদাবাজ,সন্ত্রাস, বাল্যবিবাহ,ইভটিজিং মুক্ত করে উন্নত সমৃদ্ধ এলাকা হিসাবে গড়তে কাজ করে যাবো।
ফয়েজ উদ্দীন খেছু জনবান্ধব সাধারন প্রার্থী হওয়ায় তিনি গণসংযোগে বের হলে বিশাল কর্মী সমর্থকরা তার সমর্থনে গ্রাম-গঞ্জের সাধারন মানুষ ও বিভিন্ন দলীয় নেতা-কর্মীরাও তার গণসংযোগ ও মতবিনিময়ে মিলিত হন।
ফয়েজ উদ্দীন খেছু বলেন-যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তারই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সাধারন ও গরীব হত-দরিদ্র অসহায় মানুষের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করবো। সে লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানিহারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবারো আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।ওয়ার্ডের জনগণের স্বপ্ন পুরণ করতে আগামী দিনে ওয়ার্ড এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ গড়ে তুলতে চান তিনি। ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা এলাকাকে দেশের অন্যতম উন্নত গ্রাম মহল্লায় পরিণত করতে ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন মেম্বার প্রার্থী ও সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দীন খেছু ।
এদিকে গরীব, দুঃখী মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা, নির্লোভ, নিরহংকার, সদাহাস্যজ্জ্বল, বন্ধুবৎসল,ওয়ার্ডের জনগণের সুখে-দুঃখের সাথী তরুণদের আইকন ফয়েজ উদ্দীন খেছু কে আগামী ইউপি নির্বাচনে আবারো মেম্বার হিসাবে দেখতে চায় ওয়ার্ডের জনগণ এবং তাকেই যোগ্য বলে মনে করছেন ওয়ার্ডবাসী।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে