আরিফ রববানী,ময়মনসিংহ।।ময়মনসিংহে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) রাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের১নং ওয়ার্ড
কাঠগোলা এলাকায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর পক্ষ থেকে গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে এসব শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন ময়মনসিংহ জেলা যুবলীগের সংগ্রামী যুগ্ম আহবায়ক মানবিক যুবনেতা এইচ এম ফারুক। মুজিব বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কাঠগোলা এলাকার প্রায় পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন-সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ারও স্বপ্ন দেখেছিলেন তিনি।
অসহায় মানুষদের প্রতি অগাধ ভালোবাসা ছিল বঙ্গবন্ধুর বড় গুন। দুর্ভোগ, দুর্দিনে দুস্থ অসহায়দের পাশে দাঁড়ানোই ছিলো তার আদর্শ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তা অতীতেও ছিল, ভবিষ্যতে তা আরও বেগবান হবে। এইচ এম ফারুক বলেন-তীব্র শীতে অনেক অসহায় মানুষরা শীত নিবারণ করতে পারছে না। শীতার্তদের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। এ সময় তিনি সমাজের বিত্তবানদের ও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ নেতৃবৃন্দসহ আরো অনেক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা সেখানে উপস্থিত ছিলেন
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে