Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে পুলিশের জন্য স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডিশনাল আইজির পরিদর্শন

ময়মনসিংহে পুলিশের জন্য স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডিশনাল আইজির পরিদর্শন

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহ রেঞ্জে পুলিশের জন্য বিভাগীয় পর্যায়ে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত জমি, পুলিশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং মতবিনিময় সভায় অংশগ্রহন করেন বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এফঅ্যান্ডডি)এস এম রুহুল আমিন।

২৪ জানুয়ারী রবিবার, সকাল ০৯:০০ ঘটিকায় এস এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি (এফঅ্যান্ডডি), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় কর্তৃক ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে স্থাপিত অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার পরিদর্শন শেষে বিভাগীয় পর্যায়ে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত জমি, পুলিশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

সকালে তিনি ময়মনসিংহ রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ময়মনসিংহ রেঞ্জে পুলিশের জন্য বিভাগীয় পর্যায়ে স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবিত ময়মনসিংহ জেলার কোতয়ালী থানাধীন ঘাগরা, বেলতলী, বাগেরকান্দা এবং সুতিয়াখালী বাজার সংলগ্ন গৌরীপুর থানাধীন খাসিয়ার চর এলাকার জমিসমূহ সরজমিনে পরিদর্শন করেন। এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশ লাইনের অভ্যন্তরে স্থাপিত বিভাগীয় পুলিশ হাসপাতাল, নির্মানাধীন পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক,ময়মনসিংহ শহরস্থ ১নং ও ২নং পুলিশ ফাঁড়িসহ পুলিশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ময়মনসিংহ রেঞ্জে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের ০৫(পাঁচ) দফা বাস্তবায়নে জোর দেন একই সঙ্গে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন শৃঙ্খলা ও কল্যান এক নয়, দূর্নীতি পরিত্যাগ করে মানবিক পুলিশ হতে হবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করতে হবে।

এসময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা,জামালপুর জেলা পুলিশ সুপার
মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার),রেঞ্জ অফিস পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী; শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী,পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেলঃ), রেঞ্জ অফিস মুহাম্মদ বাছির উদ্দিন, সিনিঃ সহকারী পুলিশ সুপার, রেঞ্জ অফিস আফরোজা নাজনীন,সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, স্টাফ অফিসার-টু-ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ এবং রেঞ্জাধীন জেলা সমূহের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (এফঅ্যান্ডডি)এস এম রুহুল আমিন ময়মনসিংহে আগমন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দীন ভূইয়া, জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান সহ রেঞ্জের অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!