Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ডিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবি’র অভিযানে মাদকদ্রব্যসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক (ডিবি)র ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর নেতৃত্বে প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে ডিবি পুলিশ।

এরই অংশ হিসাবে ডিবির এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১১ ডিসেম্বর/২০২০ রাত ত্রিশাল বাসষ্ট্যান্ড থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী সাফিউল আলম (৩৩), পিতা-মোঃ মমতাজ আলী, মাতা-মোছাঃ আমিনা বেগম, সাং-মোগরপাড়া, থানা-নবাবগঞ্জ, ও মোঃ হাফিজুর রহমান রিপন (২৬), পিতা মৃত-শহিদুল ইসলাম, মাতা-মোছাঃ ছালেহা বেগম, সাং-গনিপুর পোদ্দারপাড়া, থানা-ফুলবাড়ী, উভয় জেলা-দিনাজপুরদ্বয়কে গ্রেফতার করা হয়।

উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে বাস যোগে এসে ত্রিশাল বাসষ্ট্যান্ডে নেমে পড়ে। ময়মনসিংহ শহরে আসার জন্য গাড়ীর অপেক্ষমান থাকাবস্থায় গোপনসূত্রে জেলা গোয়েন্দা পুলিশ উক্ত মাদকসহ দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে।

আসামীদ্বয়কে ০৭(সাত) দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!