আরিফ রববানী (ময়মনসিংহ)
ময়মনসিংহ সদরে বাল্য বিবাহ প্রতিরোধ,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,গৃহহীন দের জন্য জমি পরিদর্শন,সদরের কুষ্টিয়া ও অষ্টধার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উন্নয়নকর্মকান্ড পরিদর্শনসহ মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এদিন সকালে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণস্বাক্ষরতা কর্মসূচী ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় বক্তব্যে সবাইকে বাল্যবিবাহের সুফল-কুফল, নারীর অধিকার বাস্তবায়নে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। পরে তিনি সমাজের অসহায় গরীব হত-দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করছেন।
একই দিনে ইউএনও সাইফুল ইসলাম সদরের অষ্টধার ইউনিয়নে সরকারের নির্দেশনা অনুসারে ভূমিহীন ও গৃহহীন অস্বচ্ছল দরিদ্র জনগোষ্টির জন্য ঘর নাই জমি নাই প্রকল্পের আওতায় সরকারী বরাদ্ধকৃত ঘর বরাদ্দ দেওয়ার লক্ষে সরকারি খাস জমি খোঁজতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রমন করেন। এদিন অষ্টধার ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ইউনিয়নের অষ্টাধর বাজারকে মডেল বাজারে পরিণত করতে বাজারের বিভিন্ন সমস্যা চিন্হিত করে তা সমাধানে সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং সরকারী প্রকল্পের এসব কাজ গুলোকে স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সংশ্লিষ্ট প্রকল্প গুলোর বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান।
এসময় তার সাথে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হাসান মুক্তাসহ উপজেলা প্রশাসনের ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন।।
আরিফ রববানী (ময়মনসিংহ)
ময়মনসিংহ সদরে বাল্য বিবাহ প্রতিরোধ,নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ,গৃহহীন দের জন্য জমি পরিদর্শন,সদরের কুষ্টিয়া ও অষ্টধার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উন্নয়নকর্মকান্ড পরিদর্শনসহ মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এদিন সকালে তিনি উপজেলা প্রশাসন আয়োজিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণস্বাক্ষরতা কর্মসূচী ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভায় বক্তব্যে সবাইকে বাল্যবিবাহের সুফল-কুফল, নারীর অধিকার বাস্তবায়নে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। পরে তিনি সমাজের অসহায় গরীব হত-দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করছেন।
একই দিনে ইউএনও সাইফুল ইসলাম সদরের অষ্টধার ইউনিয়নে সরকারের নির্দেশনা অনুসারে ভূমিহীন ও গৃহহীন অস্বচ্ছল দরিদ্র জনগোষ্টির জন্য ঘর নাই জমি নাই প্রকল্পের আওতায় সরকারী বরাদ্ধকৃত ঘর বরাদ্দ দেওয়ার লক্ষে সরকারি খাস জমি খোঁজতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রমন করেন। এদিন অষ্টধার ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ইউনিয়নের অষ্টাধর বাজারকে মডেল বাজারে পরিণত করতে বাজারের বিভিন্ন সমস্যা চিন্হিত করে তা সমাধানে সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং সরকারী প্রকল্পের এসব কাজ গুলোকে স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সংশ্লিষ্ট প্রকল্প গুলোর বাস্তবায়নে সকলের প্রতি আহবান জানান।
এসময় তার সাথে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হাসান মুক্তাসহ উপজেলা প্রশাসনের ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে