Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ডিবি’র অভিযানে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ০৬

ময়মনসিংহে ডিবি’র অভিযানে অটো চোর ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ০৬

গোলাম কিবরিয়া পলাশ,ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশে)র অভিযানে ২ অটো চোর, মাদক ব্যবসায়ী ও চুরি মামলার আসামীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান এর নির্দেশনায় ময়মনসিংহ গোয়েন্দা শাখা ডিবির ওসি মোঃ শাহ কামাল আকন্দ এর পরিকল্পনায়, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ডিবি পুলিশ।

এরই অংশ হিসাবে ডিবির এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর রহতমপুর বাইপাস থেকে একটি চোরাই অটোসহ চোর রঞ্জু ওরফে মানিক ও রাব্বি হোসেনকে গ্রেফতার করে।

অপর অভিযানে এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ নগরীর বাড়েরারপাড় থেকে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তারা হলো, ময়মনসিংহ নগরীর আকুয়া হাজীবাড়ীর মাজহারুল ইসলাম লিটন ও কেওয়াটাখালীর মাজেদুল ইসলাম ওরফে মৌচান। শুক্রবার ভোরে এসআই সোহরাব আলী পাটগুদাম ব্রীজ মোড় থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে মেথর আলমগীরকে গ্রেফতার করে।

এছাড়া এসআই শহিদুল ইসলাম শেরপুরের নকলার ডাকাতিয়াকান্দা থেকে ফুলপুর থানার মামলা নং-০৩(০২)২০২০ ইং এর আসামী দুঃসাহসিক ও চিহিৃত চোর মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেফতার করে।

পৃথক মামলাশেষে আজ শুক্রবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে পেরন করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!