গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃআহমার উজ্জামান এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ অফিসার-ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের পরিকল্পনায় প্রতিনিয়ত মাদক, জুয়া, চোরি, ছিনতাই, হত্যা, ইভটিজিং, ধর্ষণ, জঙ্গিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
এরই ধারাবাহিকতায় গতকাল ০৮ ডিসেম্বর ২০২০
ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন গাঙ্গিনারপাড় এলাকায় ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী, আঃ রাজ্জাক (৫৩), পিতা- মৃত সওদা মিয়া, মাতা- মৃত রাবিয়া বেগম, সাং পোড়াগর, থানা শ্রীবর্দী জেলা শেরপুর, এ/পি সাং চর কালীবাড়ী মিল গেইট, জনৈক মালেক এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
মাহমুদুল হাসান ওরফে সোহাগ (৩৪) পিতা- গোলাম মোস্তফা, মাতা- মাহমুদা বেগম,এবং মোঃ আশরাফুল আলম ওরফে রিংকু (৩০), পিতা-মৃত নবী হোসেন, মাতা জাহানারা বেগম, উভয় সাং ভাটি বারেরা, থানা কোতোয়ালী, জেলা ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
অন্য দিকে ডিবি পুলিশের এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা (০৮ ডিসেম্বর)২০২০ ফুলপুর থানাধীন পুটিয়া বাজার থেকে ময়মনসিংহ ময়মনসিংহ ফুলপুর থানার মামলা নং-০৩, তারিখ-০২/০২/২০২০ ইং ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড এর আসামী সোহেল (৩০), পিতা-আলী হোসেন, মাতা-রোকেয়া, সাং-ধনারভিটা, থানা-ফুলপুর,জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
এই দিকে ডিবি পুলিশের এসআই(নিঃ) দেবাশীষ সাহা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে একই তারিখ শেরপুর জেলার নকলা থানাধীন ডাকাতিয়াকান্দা থেকে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৫, তারিখ-০৭/১২/২০২০ ইং, ধারা-৪১৩ পেনাল কোড এর আসামী মজনু (৩০), পিতা মৃত-ইয়াসিন, মাতা-সমলা বেগম, কালাম (৩০), পিতা মৃত-কহর আলী, মাতা-ছাহেরা বেগম, উভয় সাং-ডাকাতিয়াকান্দা, থানা-নকলা, জেলা-শেরপুরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে