আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন,সকল অনিয়মকে কাটিয়ে ন্যায্যমুল্যে ধান সংগ্রহের মাধ্যমে মিলার ও কৃষকদের মাঝে বন্ধুত্বের পরিবেশ তৈরি করার প্রক্রিয়া করা হচ্ছে। এই পক্রিয়ায় কৃষকরা ন্যাযমূল্যে ধান দিতে পারবে। তিনি তার বক্তব্যে- এবার আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা সম্পূর্ণ হবে বলে আশা পোষণ করেন। তিনি বলেন- কৃষকরা অনেক সময় ধান দিয়ে ব্যাংক থেকে টাকা নেয়ার প্রক্রিয়ার জন্য ধান দিতে অনাগ্রহ দেখায়। তবে নগদ টাকা দেয়ার ব্যবস্থা করতে পারলে কৃষকরা ধান দিতে আরও উৎসাহিত হবে। ফুড ইন্সপেক্টরদের সততার চর্চা করার জন্য অনুরোধ জানান জেলা প্রশাসক মিজানুর রহমান।
জেলা প্রশাসক সোমবার (৭ ডিসেম্বর) সকালে নগরীর র্যালির মোড় এলাকায় সদর উপজেলা খাদ্য গুদাম প্রঙ্গণে ময়মনসিংহ খাদ্য বিভাগ আয়োজিত খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন মৌ-সুমের ধান/চাল সংগ্রহ অভিযান ২০২০-২১ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও জানান, এবার বড়দিনে চাল না দিয়ে আমরা নগদ টাকা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। যাতে করে দিবসটি উদযাপনে কোন প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম বলেন, সরকার চাল আমদানি করছে। তারপরও কৃষকদের কাছ ধান সংগ্রহ অভিযান চলছে। এক্ষেত্রে কৃষকরা তাদের ফলনের সঠিক মূল্য পাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে- ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস খান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামুনুর রহমান পলাশসহ অন্যন্য মিল মালিকরা বক্তব্য রাখেন।
জেলা চাতাল মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, অন্যন্য জেলায় চাল কেনা না হলেও ময়মনসিংহে হচ্ছে। এ জন্য ডিসি ফুট ও জেলা প্রশাসকের কৃতিত্ব অপরিসীম। তিনি বলেন-আমরা মিলাররা আশাবাদী চাল সংগ্রহেও সফল হবো ইনশাআল্লাহ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে