Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অভিযানে ধর্ষন মামলার আসামি স্বপন গ্রেফতার

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অভিযানে ধর্ষন মামলার আসামি স্বপন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলার ধর্ষণ মামলায় ময়মনসিংহ চর ভবানীপুর গ্রামের নুরুল ইসলাম মাস্টার এর ছেলে মঞ্জুরল ইসলাম স্বপনকে গতকাল রাতে গ্রেফতার করে ময়মনসিংহ র‍্যাব-১৪ ব্যাটেলিয়ন । ময়মনসিংহ সিটি করপোরেশনের চর গোবিন্দপুর গ্রামের তিন সন্তানের জননীকে ধর্ষণ করার অভিযোগে স্বপনকে গ্রেফতার করা হয়। পরে র‍্যাব ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় স্বপনকে হস্তান্তর করে। ময়মনসিংহ কোতোয়ালি থানার মামলার নাম্বার ২২ তারিখ ৭ ডিসেম্বর ২০২০।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ধর্ষক মঞ্জুরুল ইসলাম স্বপন (৩৫) পেশায় একজন ডিস ব্যবসায়ী। ডিস লাইন সংযোগ এর সুবাদে বাদির সাথে পরিচয় হয়। পরে জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন এর জন্য স্বপনের কাছে পরামর্শ চাইলে সে ঠিক করে দিবে বলে নিয়ে যায়। পরে গত ১৫ অক্টোবর সকালে ফোন দিয়ে ভিক্টিমকে জানায় নির্বাচন কমিশন অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য। পরে ভিক্টিক ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ে এসে স্বপনকে কল দিলে স্বপন তাকে নিয়ে যাওয়ার জন্য আসে এবং নির্বাচন কমিশনে না নিয়ে গাঙ্গিনাপাড় শাহী হোটেলের ৩য় তলায় নিয়ে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষন করে। পরে তাকে সংসার নষ্ট করে দেয়ার ভয় দেখিয়ে একাধিক বার ধর্ষন করা হয়।

মামলার বাদি ভিক্টিম ডেইলি আমাদের বাণী.কম কে জানায়, স্বপন মোবাইল ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে আমার সংসার নষ্ট করে দিবে ও অনলাইনে ভাইরাল করে দিবে বলে বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষন করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অপারেশন ওসি ওয়াজেদ আলী জানায়, নারী ও শিশু ধর্ষন আইনে আসামি মঞ্জুরুল ইসলাম স্বপনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!