Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ ২ চোর গ্রেফতার

ময়মনসিংহে ওসি কামালের নেতৃত্বে ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ ২ চোর গ্রেফতার

আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশনা মোতাবেক জেলা অপরাধ দমনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে কাজ করছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। মাদক,ছিনতাই, গ্রেফতার পরোয়ানা আসামী গ্রেফতারসহ চুরি,ডাকাতি,জুয়া খেলা বন্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে জেলা গোয়েন্দা শাখা। সেই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে জেলার কোতোয়ালি থানাধীন বাগমারা এলাকায় জনৈক মোস্তাকের অটো গ্যারেজে চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় কালে০২ অটো চোরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বাধীন জেলা গোয়েন্দা পুলিশ।

৭ই ডিসেম্বর রাত ০০.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। গ্রেপ্তারকৃতরা হলেন ১. মোঃ আরিফ পিতা আব্দুল হাই গ্রাম রামভদ্রপুর থানা ফুলপুর
২. মিঠুন চৌধুরী পিতা খোকন চৌধুরী গ্রাম বাগমারা থানা সদর উভয় জেলা উপজেলা ময়মনসিংহ। গোয়েন্দা ওসি শাহ কামাল আকন্দ জানায়-আসামিগণ দীর্ঘদিন যাবৎ চোরাই অটোরিকশা ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!