আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের যৌথ উদ্যোগে সংবিধান সংরক্ষণ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
অনুষ্ঠিত হয়েছে।
৬ই ডিসেম্বর বিকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা জাপা’র সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর সার্বিক সহযোগিতায় ফুলবাড়িয়া পশ্চিম বাজারস্থ জাতীয় পার্টির কার্যালয়ে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জাপা’র যুগ্ন আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিএসসির সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতি নেতা মোঃ নাসরিদ ইসমাইল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংবিধান সংরক্ষণ দিবসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রনায়ক সংবিধান সংরক্ষণের মহা নায়ক আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জাপা’র যুগ্ন আহ্বায়ক শাহজাহান কবির, হাবিবুর রহমান হাবিবুল্লাহ, মাও. আশরাফ আলী সিদ্দীকি, জাপা নেতা তোফাজ্জল হক তোতা, সবুর আহমেদ রফিক প্রমুখ। সঞ্চালনায় যুব সংহতি নেতা মোঃ নাসরিদ ইসমাইল।
উল্ল্যেখ- গত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করেন। তার পদত্যাগের বিষয়টি সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করে আসছে জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় আগামী দিনে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা জাপা’র সহ-সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর নেতৃত্বে ফুলবাড়িয়া উপজেলা জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে একটি শক্তিশালী সংগঠন হিসাবে দাড় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মতামত ব্যক্ত করেন।। পরে আলোচনা সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে