আরিফ রববানী (ময়মনসিংহ)=
ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডকে আরো এগিয়ে নিতে সাধারন জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে ওয়ার্ড সভার মাধ্যমে আগামীদিনের জন্য আবারো সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল। ৭ই ডিসম্বর সোমবার সন্ধ্যায় ইউনিয়নের বাদামিয়া মধ্যপাড়া আজিম সরকারের বাড়ী এলাকায় এই মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঠবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল নিজেকে ঘিরে নয়, স্বপ্ন দেখেন দেশকে নিয়ে, মঠবাড়ী ইউনিয়নকে নিয়ে। স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়নের পথে ছুটে চলেন অভিরত। নেতৃত্ব দেয়ার ক্ষমতা সকলের থাকে না। হাতেগোনা কিছু মানুষের মধ্যে এই ক্ষমতাটি থাকে। এজন্য প্রাচীনকালে মনে করা হতো, নেতা যারা হতে পারে তারা জন্ম থেকেই এই ক্ষমতাটি অর্জন করে থাকে। নেতা-জনপ্রতিনিধি সবাই হতে পারেনা। সবার মনে মানবসেবা ও উন্নয়নের মনমানসিকতা থাকেনা। উন্নয়ন ও সেবা করার ইচ্ছা সবার জাগেনা। উন্নয়ন ও মানুষের সেবা করতে একটা সুন্দর মন লাগে। তা দেখিয়ে দিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউপি চেয়ারম্যান কদ্দুস মন্ডল।
গত নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে শপথ নেওয়ার পর থেকে ইউনিয়নবাসীকে দেওয়া প্রতিশ্রতি বাস্তবায়নে বদ্ধপরিকর হয়ে কাজ করে যাচ্ছেন যাচ্ছেন চেয়ারম্যান কদ্দুস মন্ডল । তার শ্রমে বদলে যাচ্ছে ইউনিয়নের চেহারা। তাঁর নির্বাচনী ইশতেহারে এই ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণসহ জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিচ্ছন্ন ইউনিয়ন গড়তে এবং সর্বাধিক নাগরিক সুবিধা, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ইউনিয়নকে দুর্নীতিমুক্তকরা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হোল্ডিং ট্যাস্ক না বাড়িয়ে সেবার মান বৃদ্ধি, মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বিনামূল্যে তথ্য-প্রযুক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি ইত্যাদি অঙ্গীকার বাস্তবায়নে সর্বক্ষণ ইউনিয়নবাসীর সেবায় কাজ করেছেন । ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণ হয়েছে আগের চেয়ে অনেকটাই । তার উন্নয়ন স্বপ্ন অনেকটাই সফল হয়েছেন বলে মনে করেন ইউনিয়নের গন্যমান্যরা। চেয়ারম্যান কদ্দুস মন্ডলের ঘোষনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় মঠবাড়ীর মাটিতে কোন প্রকার দূর্নীতিবাজদের স্থান নেই। প্রয় পাঁচবছরের কাজের সাফল্য, সীমাবদ্দতা ও প্রতিবন্ধকতাসহ নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন ওয়ার্ড সভায় আগত উপস্থিত জনতার সাথে।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন মঠবাড়ীর রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা নিরশন সহ বিভিন্ন প্রকল্পে কোটি-কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য। তিনি বলেন, মঠবাড়ীর দৃশ্যমান উন্নয়নে আসলেই এই স্বল্প সময়ে সম্ভব হওয়ার মত নয় । তবে মঠবাড়ী ইউনিয়নে আগের চেয়ে অনেক কাজ হয়েছে। দায়িত্ব নেওয়ার আগেই প্রকল্প তৈরী করে অর্থ অনুমোদন করাটাই বিগত দিনের একটা সাফল্য বলে তিনি মনে করেন। রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরশনের অংশ হিসেবে গত অর্থ বছরে টেন্ডার হয়েছে। আর চলতি অর্থ বছরে একই কাজে আরও উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য পরামর্শ ও সময়ের প্রয়োজন । তিনি আরও জানান,ইউনিয়নবাসীর দীর্ঘ দিনের একটা প্রত্যাশা ছিলো স্থানীয় রাস্তা উন্নয়ন সহ পানি নিষ্কাশন ব্যবস্থা, ইউনিয়নের পোড়াবাড়ি বাজারের ব্রীজ নির্মানের বিষয়টি। এই ব্রীজ নির্মাণের কার্যক্রমের বিষয়টিও এখন অনেকটাই এগিয়ে রয়েছে।
রাস্তাঘাটের উন্নয়নে যাতায়াত সুবিধায় ইউনিয়নকে একটি মডেল ও দৃশ্যমান ইউনিয়নে পরিণত করা হয়েছে। প্রতিটি মসজিদ মাদ্রাসা ও মন্দিরের উন্নয়ন কর্মকান্ড সমপন্ন করা হয়েছে। সরকারী যা বরাদ্ধ সবই ইউনিয়নের উন্নয়নে ব্যায় করা হচ্ছে। বহু উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। চলমান এসব উন্নয়ন কর্মকান্ড কে আরো এগিয়ে নিতে তিনি ওয়ার্ড সভায় উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে আবারো বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
বাদামিয়া মধ্যপাড়া আজিম সরকারের বাড়ীসহ আশপাশের বিভিন্ন বাড়ির সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে