Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মচারীদের বিদায় বদলীজনিত সংবর্ধনা

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মচারীদের বিদায় বদলীজনিত সংবর্ধনা

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আওতায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে কর্মরত উপজেলা ভূমি অফিস, সদর, ময়মনসিংহ হতে কানুনগো, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, অফিস সহকারী, অফিস সহায়ক গণের বদলী, পদোন্নতি ও অবসরজনিত বিদায় অনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

৩০শে নভেম্বর সোমবার বেলা ১২.৩০মিনিটে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে বিদায়ী বক্তব্যের মাধ্যমে বিদায় নেন অবসর প্রাপ্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় এই প্রথম বিদায়ী কর্মকর্তাদের আনুষ্ঠানিক ভাবে বিদায়ের ব্যবস্থা করায় ময়মনসিংহের সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের দোয়া প্রত্যাশা করেন বিদায়ী কর্মকর্তারা। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মচারীগনের মধ্যে অনেকেই স্মৃতিচারণ/অনুভূতিব্যক্ত করেন এবং একই সাথে ইউএনও সাইফুল ইসলামের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসাও প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!