Breaking News
Home / জাতীয় / মুক্তাগাছায় ১৫৪জন ঘর মালিকের খুজে গ্রাম-গঞ্জে দৌড়াচ্ছেন ইউএনও-এসিল্যান্ড

মুক্তাগাছায় ১৫৪জন ঘর মালিকের খুজে গ্রাম-গঞ্জে দৌড়াচ্ছেন ইউএনও-এসিল্যান্ড

আরিফ রববানী,(ময়মনসিংহ)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার গৃহহীন মানুষদের সন্ধান ও প্রকৃত গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘর বুঝিয়ে দিতে সঠিক ভূক্তভোগীদের যাচাই-বাছাইয়ে মাঠে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর এবং
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

মুক্তাগাছা উপজেলায় ১৫৪জন গৃহহীন পরিবার কে সরকারের পক্ষ থেকে রেজিষ্ট্রি দলিল সহ বিনামূল্যে ঘর প্রদান করা হবে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

১৫৪টা সরকারী ঘর যেন সঠিক ও প্রকৃত ভূমিহীন ভুক্তভোগীরা পায় সে লক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে বসবাসকারী গৃহহীন মানুষদের দোরগোড়ায় গিয়ে প্রকৃত উপকারভোগী যাচাই করছেন তারা।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন-প্রধানমন্ত্রী গরীব ছিন্নমুল মানুষদের জন্য সারাদেশেই গৃহনির্মাণ করে দেওয়ার প্রকল্প হাতে নিয়েছেন,এই প্রকল্পের আওতায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাতেও ১৫৪টা ঘর বরাদ্ধ দেওয়া হয়েছে। সরকারের দেওয়া এই গৃহগুলো যেন প্রকৃত ছিন্নমুল হতদরিদ্র ভূমিহীনদের মাঝে বিতরণ করা হয় সে লক্ষে বাছাই কার্যক্রম চলছে। তিনি উক্ত প্রকল্পের কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে উপজেলার রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের সহযোগীতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!