আরিফ রববানী,(ময়মনসিংহ)
“আশ্রয়ণের অধিকার-শেখ হাসিনার উপহার”
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমি আছে ঘর নাই প্রকল্পের গৃহনির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের যাদের জমি আছে অথচ ঘর তুলার সামর্থ নাই ঐসব দরিদ্র পরিবারের জন্য সরকারের বরাদ্ধকৃত গৃহ নির্মান কাজ চলছে দ্রুত গতিতে,তাই সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজের গুনগত মান ঠিক রেখে ঘরের কাজ সম্পন্ন করতে সম্মানিত জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় কাজের গুনগত মান তদারকি করতে গিয়ে নির্মাণ কাজের পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার। উপজেলার রামপুর ইউনিয়নে গফাকুঁড়ি মোড় সংলগ্ন জমি আছে,ঘর নাই, এর নির্মাণ কাজ পরিদর্শন করে নির্মান কাজের মান তদারকি ও পর্যবেক্ষণ করেন ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান । এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের সাথে উপস্থিত ছিলেন ।
এসময় উপকারভোগীগণ উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকারের
সাথে কুশলাদি বিনিময়কালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন, তারা মাননীয় প্রধানমন্ত্রীর মংগল কামনা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে