Breaking News
Home / চিকিৎসা ও স্বাস্থ্য / সুস্থ সবলতার একমাত্র উৎস হল খেলাধুলা।। ভালুকায় মেয়র প্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ

সুস্থ সবলতার একমাত্র উৎস হল খেলাধুলা।। ভালুকায় মেয়র প্রার্থী ইঞ্জিঃ মাসুদ পারভেজ

আরিফ রববানী,(ময়মনসিংহ)=
ভালুকার সাবেক তুখোড় ছাত্রনেতা, বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী রাজপথের সাহসী যোদ্ধা,আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও তরুণ আওয়ামী লীগ নেতা, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, আয়ারল্যান্ড থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ উত্তীর্ণ মেধাবী ছাত্রনেতা, আওয়ামী পরিবারের সন্তান, ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ বলেছেন-সুস্থ দেহেই সুস্থ মনের বাস’।আর সুস্থ সবলতার একমাত্র উৎস হল খেলাধুলা। মানবসভ্যতার ক্রম বিবর্তনের দেশে দেশে যুগে যুগে খেলাধুলার নানা রূপান্তর হয়েছে। সবরকম খেলাধুলাই মানুষকে অটুট স্বাস্থ্যের অধিকারি করে জীবনে জয় এনে দেয়। তিনি ৩০ শে নভেম্বর সোমবার রাতে ভালুকা পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ চাপড়বাড়ী এলাকায় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি বলেন-শরীর চর্চার সেরা উপায় খেলাধুলা,একটা আদর্শ ছাত্রের প্রধান কর্তব্য যেমন পড়াশোনা, তেমনি খেলাধূলাও।শরীরচর্চার ফলে দুর্বল অঙ্গ প্রত্যঙ্গ সবল হয়।খেলাধুলায় শরীরচর্চার সঙ্গে আনন্দও উপলব্ধি করা যায়। স্বাস্থ্যই সম্পদ এমন মন্তব্য করে মাসুদ পারভেজ বলেন-‘Health is wealth’-স্বাস্থ্যই সম্পদ।স্বাস্থ্যবান দেহ হয় সুখ সম্পদের অধিকারী, সৌন্দর্যের আকর।স্বাস্থ্য বিকশিত না হলে কোনো কর্মই সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়ে ওঠে না।তাই স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন।

তিনি বলেন- বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে খেলাধুলা সহ দেশে সকল সেক্টরেই পর্যাপ্ত উন্নতি হয়েছে। সুযোগ পেলে ভালুকা পৌরসভাকে আধুনিক, আদর্শ ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলার পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নেও কাজ করে যাব। পৌরবাসীর দুঃখ, দুর্দশা দূর করে একটি সুখী, সমৃদ্ধ পৌরসভা উপহার দেওয়ার পাশাপাশি ভালুকায় খেলাধুলার মানোন্নয়নে একটি স্টেডিয়াম নির্মাণের চেষ্টা করবো। এসময় ভালুকা পৌর আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!