Breaking News
Home / জাতীয় / যতদিন বাঁচবো আ’লীগের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই-হবিরবাড়ীতে প্রার্থী সোহেল খান

যতদিন বাঁচবো আ’লীগের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই-হবিরবাড়ীতে প্রার্থী সোহেল খান

আরিফ রববানী,(ময়মনসিংহ)

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের সুদুর প্রসারি মহাপরিকল্পনার রূপরেখার বাস্তবায়নে প্রয়োজন কিছু সত্যিকারের বঙ্গবন্ধুর সৈনিকের।

তাঁর দিক নির্দেশনায় দেশের উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কল্যাণে তাদের দোরগোড়ায় পৌছে দিতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নৌকার প্রার্থী হিসাবে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মাজহারুল আনোয়ার সোহেল খান কে দেখতে চায় হবিরবাড়ীর আপমর জনতা । ইউনিয়নবাসীর দাবী সোহেল খান নৌকার মাঝি হলে আমাদের এলাকার উন্নয়নে আসবে গতিধারা। বাংলাদেশ আওয়ামীলীগের বর্ণাঢ্য রাজনৈতিক অঙ্গনে সোহেল খানের পদচারণা ছিল সবসময় সচল। তিনি হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি । তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে ইউনিয়ন ব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করে যাচ্ছেন।

তিনি বাংলাদেশ ছাত্র লীগের ভালুকা উপজেলা, হবিরবাড়ী ইউনিয়ন শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততার সাথে। তার আগামী দিনের স্বপ্ন হবিরবাড়ীর উন্নয়ন, তার জীবনের বাকীটা সময় হবিরবাড়ী ইউনিয়নের জনগণের সেবা করে বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা।

গরীব, দুঃখী মেহনতি মানুষের আস্থার শেষ ঠিকানা, নির্লোভ, নিরহংকার, সদাহাস্যজ্জ্বল, বন্ধুবৎসল, ভালুকার হবিরবাড়ীর জনগণের সুখে-দুঃখের সাথী ছাত্র নেতা থেকে জননেতা, তরুণদের আইকন মাজহারুল আনোয়ার সোহেল খানকে হবিরবাড়ী ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চায় এবং তাকেই যোগ্য বলে মনে করছেন ইউনিয়নের জনগণ। বাংলাদেশ আওয়ামীলীগের চমক মর্মে প্রদত্ত ভালুকার সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনুর অভিপ্রায়ের যথার্থ প্রতিফলন ঘটতে পারে,জনপ্রিয় তরুণ নেতা মাজহারুল আনোয়ার সোহেল খানের মনোনয়নের মাধ্যমে।

হবিরবাড়ী ইউনিয়নে একজন প্রভাবশালী নেতার মতে, মাজহারুল আনোয়ার সোহেল খানে ইত্যমধ্যেই তার সততা, নিষ্ঠা ও আত্মসম্মানের জাগরণে নিজেকে সমৃদ্ধ করেছেন। এবং সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। লোভ-লালসা তাকে আত্মগ্লানীর পথে হাঁটাতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শিক পরিচয়কে মুখ্য করে দেখছেন। এই নেতা বলেন- কাছে দূরে যেখানেই থাকুক মাজহারুল আনোয়ার সোহেল খান দেশরত্ন শেখ হাসিনার প্রতি অকুন্ঠ আস্থা ও বিশ্বাস রেখেই পথ চলেন।

তরুণদের মানসগঠনে তিনি সত্যিই উপমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চমক বেস্টিত মাজহারুল আনোয়ার সোহেল খান হবিরবাড়ী ইউপি নির্বাচনে জননেতা আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনুর আশির্বাদ পেলে আওয়ামীলীগের প্রার্থী হলে সর্বমহলের মাঝেই সাড়া জাগাতে পারবেন বলে মনে করেন আওয়ামী লীগের নেতারাও।

রাজনীতির ক্লিনম্যান হিসাবে পরিচিত হয়ে ওঠা মাজহারুল আনোয়ার সোহেল খান হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী একজন কর্মী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সোপানে কাজ করে যাব তার নির্দেশে। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে আমি তাই পালন করবো।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মাজহারুল আনোয়ার সোহেল খান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করে চলছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন এবং তিনি আরো জানান, যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হয়ে মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করতে চাই।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!