Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে জাপা নেতা বাবুলের সহযোগিতায় তরুণ পার্টির মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরন

ময়মনসিংহে জাপা নেতা বাবুলের সহযোগিতায় তরুণ পার্টির মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরন

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ঝুঁকি নেয়ার দরকার নাই,মাস্ক ছাড়া গতি নাই” “মাস্ক পরুন সেবা নিন,করোনার প্রাদুর্ভাব আটকে দিন”এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের মাস্ক ক্যাম্পেইন কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করে

ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর পক্ষে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল এর সার্বিক সহযোগিতায় ময়মনসিংহ শহরের রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়েছে।

৩০শে নভেম্বর সোৃবার সকাল ১১টা থেকে দিনব্যাপী করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় সাধারন মানুষকে সচেতন করতে জাতীয় তরুণ পার্টির পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার ও এই মাস্ক বিতরণ কার্যক্রম করেছেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুণ পাটি আহ্বায়ক কাউছার আহমদ ,যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল খান, হিরা মিয়া সহ জেলা তরুণ পাটি নেতাকর্মীরা।

বীরমুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহফিজুর রহমান বাবুল -কোভিঢ-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সারা জেলায় একযোগে জেলা প্রশাসনের সচেতনতামুলক প্রচার ও মাস্ক বিতরণ ক্যাম্পেইনের মহত উদ্যোগ কে ময়মনসিংহ জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- ময়মনসিংহের জেলা প্রশাসক প্রকৃতপক্ষেই একজন মানবিক, মেধাবী কর্মকর্তা। ময়ময়মনসিংহ বাসীকে করোনার ভয়াবহ মরণ ছোবল থেকে রক্ষা করতে সারা জেলায় তিনি একযোগে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ। তিনি ময়মনসিংহ বাসীকে সচেতনতার মাধ্যমে চলাফেরা করাসহ নিজেকে সুস্থ্য রাখতে সর্বদায় মাস্ক ব্যবহার করে সুস্থ ও সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মানে ময়মনসিংহ জেলাকে করোনার প্রাদুর্ভাব মুক্ত রাখতে জেলার সর্বস্তরের ব্যক্তি বর্গের প্রতি আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!