আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ টি ভিন্ন ভিন্ন মামলায় জরিমানা দণ্ড আরোপ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে স্থানীয় বিএডিসির ফার্মের মোড় এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অতিরিক্ত যাত্রী পরিবহণের বিষয়ে সাধারণ নাগরিকদের মাঝে উদ্বেগ সৃষ্টি হলে বিষয়টি মুক্তাগাছা উপজেলা প্রশাসনের নজরে আসে। তাই পরিবহনে সেক্টরে নিয়ম ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই মুক্তাগাছা উপজেলা প্রশাসনের নির্দেশনায় এসিল্যান্ড মাসুদ রানার নেতৃত্বে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহণের কারণে ১৪ টি ভিন্ন ভিন্ন মামলায় জরিমানা দণ্ড আরোপ করা হয় সিএনজি চালকদের।
পরিচালিত ভ্রাম্যমান আদালতে একটি সিএনজিতে মোট ৪ জন যাত্রী নেয়ার জন্য সকল সিএনজি চালককে নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড মাসুদ রানা।
একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সাথে রাখার জন্য সকল সিএনজি চালককে নির্দেশ প্রদান করা হয়। এসময় মুক্তাগাছা এপিবিএন সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন-আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। জনসম্পৃক্ততাই পারে প্রশাসনের এ নির্দেশ গুলো বাস্তবায়নে সফলতা আনতে। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে