Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে সরকারের ১০টি বিশেষ উদ্যোগ প্রচারে তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহে সরকারের ১০টি বিশেষ উদ্যোগ প্রচারে তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণ মোলক ১০টি বিশেষ প্রকল্পে ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ ধরনের প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ই নভেম্বর বুধবার ময়মনসিংহ সদরের গণেশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে জেলা তথ্য অফিস ময়মনসিংহের আয়োজনে ও সিনিয়র জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন গণেশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক শিউলি আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

জেলা সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন- বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নে এগিয়ে চলছে দেশ। নিম্ন আয়ের শাড়ি থেকে দেশ এখন নিম্ন মধ্যবিত্তের কাতারে পরিণত হয়েছে। আগামী ২০২১ সালে পুর্ণ ডিজিটাল বাংলাদেশ ও আগামী ২০৪১সালের মধ্যে দেশকে দারিদ্র্য মুক্ত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করছেন। সেই ধারাবাহিকতায় আজকে ১০প্রকল্পের ব্র্যান্ডিং বিষয় নিয়ে জেলা তথ্য অফিস সমাবেশের মাধ্যমে আপনাদের জানান দিচ্ছেন। এর আগে বক্তব্যের শুরুতে সভাপতির শুভেচ্ছা বক্তব্যে জেলা সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন সমাবেশে আগত সকলকে স্বাগত জানান একই সাথে শেখ হাসিনার উপহার,একটি বাড়ি একটি খামার, বদলাবে দিন তোমার আমার এই শ্লোগানে একটি বাড়ি একটি খামার প্রকল্প” আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার এই শ্লোগান বাস্তবায়নে আশ্রায়ন প্রকল্প” শেখ হাসিনার উপহার, ডিজিটাল সরকার স্লোগান বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প” শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ,শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান নিয়ে শিক্ষা সহায়তা কর্মসূচি প্রকল্প” শেখ হাসিনার প্রতিশ্রুতি- নারী জাগরণের অগ্রগতি স্লোগানে নারীর ক্ষমতায়ন প্রকল্প” শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ স্লোগান বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্প” শেখ হাসিনার অবদান- কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ স্লোগান বাস্তবায়নে কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য প্রকল্প” শেখ হাসিনার বার্তা -গড়ো সামাজিক নিরাপত্তা স্লোগানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্প” শেখ হাসিনার নির্দেশ- বিনিয়োগ বান্ধব বাংলাদেশ বিনির্মাণের বিনিয়োগ প্রকল্প”শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণে পরিবেশ সুরক্ষা প্রকল্প সহ শেখ হাসিনার নেতৃত্বের উন্নয়নের সর্বমোট ১০ টি বিশেষ প্রকল্প উপস্থিত জনতার সামনে তুলে ধরেন এবং সফলভাবে প্রকল্প গুলো বাস্তবায়নে সরকারকে সহযোগীতা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!