Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে উপনির্বাচনে বিজয়ী ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন ডিসি

ময়মনসিংহে উপনির্বাচনে বিজয়ী ৫ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করালেন ডিসি

আরিফ রববানী (ময়মনসিংহ) প্রতিনিধি:
সদ্য সমাপ্ত ময়মনসিংহ জেলার ৫ উপজেলার ৫ ইউনিয়নের উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান। ১৭ই নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মিজানুর রহমান। স্থানীয় সরকারের উপপরিচালক ড গালিভ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তব্যে- চেয়ারম্যান হিসেবে সকল দায়িত্ব পালনের মাধ্যমে জনগণ যে আশা-আকাঙ্খায় নির্বাচিত করেছেন সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের বরাদ্ধগুলো জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে চেয়ারম্যানদের প্রতি আহবান জানান। এসময় উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান হিসাবে ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুল আজিজ সরকার,নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঁইয়া, ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জোবের আলম কবির রূপক,ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ ও ফুলবাড়িয়া উপজেলার স্বতন্ত্র প্রার্থী শামিমা খাতুন শপথ বাক্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

উল্ল্যেখ-গত ২০ আক্টোবর রোজ মঙ্গলবার ময়মনসিংহ জেলার পাঁ উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে উৎসব মোখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনে চার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয় পেলেও জেলার ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বিএনপি প্রার্থী কে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নারী প্রার্থী মৃত চেয়ারম্যানের সহধর্মীনি শামিমা খাতন বিজয় লাভ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!