Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ সদরে উপনির্বাচনে বিজয়ী মেম্বার শপথ বাক্য পাঠ করালেন ইউএনও

ময়মনসিংহ সদরে উপনির্বাচনে বিজয়ী মেম্বার শপথ বাক্য পাঠ করালেন ইউএনও

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহের সদর উপজেলার বোররচর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নবনির্বাচিত ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। ১৭ই নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম তাকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম নবনির্বাচিত ইউপি সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন সদস্য স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে শতভাগ সহযোগিতা করবে এমনটাই আশা করছি।সেই সাথে নিজ এলাকার উন্নয়নে সরকারী প্রকল্পের সঠিক বাস্তবায়নসহ এলাকাকে মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং মুক্ত করে আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি নিষ্ঠার সাথে কাজ করার জন্য তার প্রতি আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

উল্লেখ্য, সদর উপজেলার বোররচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের শূন্যপদে গত ২০ আক্টোবর উক্ত উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় ।

এছাড়াও একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম-কৃষি খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত বিষয়ে এবং মুজিব শতবর্ষে গৃহহীনের জন্য গৃহ নির্মাণ সংক্রান্ত উপজেলা কমিটির সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!