আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহে আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশের সফলতম কার্যক্রমের ভিত্তিতে দক্ষ ও সেরা কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ১৭ই নভেম্বর মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সেরা কর্মকর্তাদের হাতে সম্মননা সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।
উক্ত মাসিক কল্যাণ সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ৯৯৯ সেবায় দ্রুত সেবা দান, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রখার অবদান হিসেবে ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দসহ ৬ কর্মকর্তাকে সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কার্যক্রমের উপর ভিত্তি করে পুলিশের দক্ষ ও সাহসী সফল কর্মকর্তাদের ৫ ক্যাটাগরিতে সম্মাননা সনদ প্রদান করেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধার,হত্যা, চুরি, পুলিশ পরিচয়ে ছিনতাইসহ গুরুত্বপূর্ণ ঘটনার রহস্য উন্মোচন করার সফলতায় সেরা কর্মকর্তা হিসেবে গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দকে এই সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সেরা অফিসার ইনচার্জ হিসেবে মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, মামলার রহস্য উদ্ঘাটনে ত্রিশাল থানার এসআই সুমন চন্দ্র রায়, ভালুকা থানার এসআই ইকবাল হোসেন, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে দ্রুত সেবা দেওয়ায় ফুলপুর থানার এসআই কবির আহমেদ, মাদক উদ্ধারে পাগলা থানার এএসআই মো. ছাইফুল ইসলামকে সম্মানা সনদ তুলে দেন পুলিশ সুপার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া, ফজলে রাব্বি, হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন- জেলা পুলিশের পক্ষ থেকে পাওয়া এই অর্জন শুধু আমার একার নয়,এই পুরস্কার জেলা গোয়েন্দা পুলিশের সকল সদস্যদের পরিশ্রমের ফসল।তিনি বলেন- পুরষ্কারের এই স্বীকৃতি ময়মনসিংহ ডিবি’র টিমকে তাদের কর্মের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে। পাশাপাশি সর্বসাধারণের সহযোগিতায় অতীতের ন্যায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সব সময় ময়মনসিংহ বাসীর পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে