Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহ জেলার বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলার বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা সদরে কৃষ্টপুর ঐতিয্যবাহী ডি এস কামিল মাদরাসার হল রুমে আজ ১৭ নভেম্বর/২০ইং রোজঃ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত।

পরিচিতি সভা উদ্ভোধন করেন ও উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সভাপতি, মীর মোঃ সিরাজুল ইসলাম। উনি বলেন, আগমী জানুয়ারীতে দেশের প্রতিটি জেলায় ঝমকালো ভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার আহবান জানান। এতে প্রত্যেক জেলা কমিটির সমন্বয়ে সাস্থ্য বিধি মেনে সুন্দর পরিবেশে অনুষ্ঠানটি করার নির্দেশনাও দেন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া। তিনি বলেন, সাংবাদিকদের তথ্য নির্ভর ও সঠিক সংবাদ প্রকাশ করতে হবে। অনেক সময় প্রশাসন সংবাদের উপর ভিত্তি করে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে থাকে। অনেক সময় সাংবাদিকরা বিভিন্ন দপ্তরে তথ্যর জন্য গেলে হয়রানির শিকার হয়। কমন একটি হয়রানি হচ্ছে চাঁদাবাজি মামলা। এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ জেলা কমিটির প্রধান উপদেষ্ঠা ড. মোঃ ইদ্রিছ খান। তিনি বলেন, এই সংগঠন সমগ্র বাংলাদেশে সারা জাগিয়েছে। যা তৃণমূল সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ জেলা কমিটির উপদেষ্ঠা, ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান। উনি বলেন, অনুষ্ঠানটি পছন্দ হয়েছে।

বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, গোলাম কিবরিয়া পলাশ। তিনি বলেন, সংবাদ কর্মী জাতীর বিবেক।

বক্তব্য রাখেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক, মোঃ মুশিদুল আলম। উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম। জালা কমিটির সাংগঠনিক সম্পাদক, শামীম হোসাইন সহ অন্যান নেতৃবৃন্দ।পরিশেষে জেলা কমিটির সভাপতি জনাব তারেক সরকারের সমাপনী বক্তব্যে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠান শেষ করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!