ষ্টাফ রিপোর্টারঃ
ফুলপুর-তারাকান্দা(ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা বাজার সংলগ্ন পয়ারী রোড হাজী মজিবুর মার্কেট এর জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে আজ ১৬ নভেম্বর রোজ সোমবার বিকেলে ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টার গ্রুপের উদ্যোগে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ।
এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারাকান্দা বণিক সমিতির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি তাসনোভা নাছরিন নিশু(ফুলপুর ব্লাড ডোনার এর সাংগঠনিক সম্পাদক), সাধারন সম্পাদক তপু রায়হান রাব্বি(তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক), সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুজন, সম্মানিত সদস্য শাহাব উদ্দিন,তারাকান্দা উপজেলা যুবলীগের সদস্য আলামিন সরকার লিটন, স্বেচ্ছাসেবক তিতুমীর, জাহাঙ্গীর আলম, প্রমুখ।
এ ছাড়াও ফুলতারা ইনফর্মেশন এন্ড হেল্পসেন্টার এর এডমিটর নুরুজ্জামান সরকার নিহার বকুল, তপু রায়হান রাব্বি।
ফুলতারা ইনফরমেশন এন্ড হেল্পসেন্টারটি দুবাইয়ের প্রবাসী রানা শেখ ও জহির মাহমুদের পরিচালনায় এ অনলাইন গ্রুপ।
কুইজ প্রতিযোগিতা ৩য় রাউন্ডে ৩য় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন আরিফুল ইসলাম , ২য় বিজয়ী শরীফ আকন্দ ও ৩য় বিজয়ী বিদেশি প্রবাসী মোবারক হোসেন এর পুরস্কার নেন তার পিতা আব্দুল আহাদ সরকার।
অনুষ্ঠান মঞ্চয়ান করেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে