Breaking News
Home / জাতীয় / ভালুকা পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে চান বিএনপি প্রার্থী হাতেম খান

ভালুকা পৌরবাসীর সেবক হয়ে কাজ করতে চান বিএনপি প্রার্থী হাতেম খান

আরিফ রববানী,(ময়মনসিংহ)
ভালুকা পৌরবাসীর সেবক হয়ে সেবার মানোন্নয়নের মাধ্যমে নাগরিক অধীকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।

সর্বদায় তিনি পৌরবাসীর সেবক হয়ে কাজ করতেই
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসাবে দোয়া ও সহযোগিতা প্রত্যাশায় সাধারণ মানুষের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও প্রচারণায় তার প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। একজন মানবিক ও দানবির ব্যক্তি হিসেবে তার প্রার্থীতা ইতিমধ্যেই পৌরবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

তিনি ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রত্যেক এলাকায় বিভিন্ন সময় ব্যবসায়ী, ভ্যান চালক, রিকশা চালক, চায়ের দোকান, সাধারণ মানুষদের খোঁজ খবর ও মতবিনিময় করে আসছে। প্রতিনিয়ত মানব সেবায় জনগণের আস্থা অর্জন করে চলছেন। দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের সামাজিক উন্নয়নমূলক ও পৌর বাসির সেবক হিসেবে কাজ করে আসছেন তিনি।

ভালুকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হাতেম খান বলেন, আমি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) আদর্শের একজন কর্মী ও পৌরসভার নাগরিক হিসেবে জাতীয়বাদী দল বিএনপির মেয়র প্রার্থী হিসাবে মাঠে আছি এবং থাকবো। জনগণ শান্তিপুর্ণ ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি শতভাগ আশাবাদী পৌরসভার সাধারণ জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবেন এবং মেয়র হয়ে ভালুকাকে আগামীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সপ্নের সুখী সমৃদ্ধ একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, পৌর বাসির স্বাস্থ্য সেবা, শিশু শিক্ষা নিশ্চিত করা, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সুস্থ বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা করা। যে সকল এলাকায় গ্যাস বিদ্যুৎ নেই সেখানে গ্যাস বিদ্যুৎ সরবরাহ করা। যৌতুক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। দুর্গন্ধ ও আবর্জনা মুক্ত পৌর নগর গঠনে উল্লেখযোগ্য স্থান সমূহে পরিকল্পিত ডাস্টবিন স্থাপন। যথাসময়ে ডাস্টবিনে রক্ষিত ময়লা অপসারণের সু-ব্যবস্থা করা। অসহায় ও অসচ্ছল শিশুদের খুঁজে বের করে তাদেরকে স্কুলমুখী করা।

এসময় হাতেম খান আরও বলেন, পৌরবাসীর উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, বিদ্যুৎ গ্যাস সরবরাহ,নারী ও শিশুদের নিরাপদ জীবন বিনির্মাণে সামাজিক আত্ম সচেতনতা গড়ে তোলা। পরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ নির্মাণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা,যৌতুল,বাল্যবিবাহ,নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধে সামাজিক ব্যবস্থা গড়ে তোলাসহ পৌর এলাকায় ভাসমান অস্বচ্ছল হকার্স, ফল ব্যবসায়ী ও ফুটপাতের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত হকার্স মার্কেট স্থাপন করা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, পৌর সদরে কবরস্থানের ব্যবস্থা করা, খেলা-ধুলার জন্য উপযুক্ত মাঠ, বিনোদন পার্ক স্থাপন। সাধারণ মানুষদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিবো এবং তাদের দুর্ভোগ নিবারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাব।

হাতেম খান বলেন- ‘কথায় নই আমি কাজে বিশ্বাসী’ ‘কথা তো কতজনই বলে থাকে কিন্তু কাজ কজনে করে’ আমি মেয়র হতে পারলে ভালুকা পৌরবাসীর সুখে দুখে পাশে থাকবো। আমি পরিশ্রম করে আজ আমার অবস্থানে এসেছি সুতরাং আমি গরীব অসহায়দের কষ্ট বুঝি।আমি মেয়র হতে পারলে তাদের কষ্ট লাগবের সর্বেোচ্চ চেষ্টা করবো। সে লক্ষেই ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমি আপনাদের দোয়া, ভালবাসা, সমর্থন, পরামর্শ ও ভোট প্রার্থনা করছি।

জানা যায়,ভালুকা পৌরসভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে মাজহারুল আলহাজ্ব হাতেম খানের ব্যাপক অবদান রয়েছে। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাঁদা ও চলাচলের অযোগ্য রাস্তায় হাতেম খান তার নিজ অর্থায়নে মেরামতসহ জনসাধারনের চলাচলের উপযোগী করে তুলেন।এছাড়াও সমাজের অস্বচ্ছল অসহায়দের সাহায্যার্থে তিনি সর্বদা এগিয়ে আসেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!