স্টাফ রিপোর্টরঃ
সাম্প্রতিক সময়ে ফ্রান্সের সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শনী ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সারা বিশ্বের বাংলাদেশেও নেমেছে তাওহীদি জনতার ঢল। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ভবের বাজার ও তার পার্শ্ববর্তী এলাকার তাওহীদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ নভেম্বর/২০ইং শুক্রবার আনুমানিক বিকাল ০২ঃ৩০মিনিটের সময় ভবের বাজার এলাকার বিভিন্ন মসজিদ থেকে নামাজ আদায় শেষে মুসল্লিরা ভবের বাজার মসজিদের এর সামনে এসে জড়ো হয়। দুপুর ২টায় এই মিছিলটি শুরু হয়ে ভবের বাজারে আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে মসজিদের সামনে এসে এক সংক্ষিপ্ত আলোচনা করে।
হাফেজ আবুল হাসানের সভাপতিত্বে ও মাওলানা নুরুল আলম এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মুফতি নোমান সিরাজী, মুফতি শফিকুল ইসলাম, মুফতি জিয়াউদ্দিন, আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল,
মাওলানা আবু তাহের নেত্রকোনী প্রতিষ্ঠাতা দারল উলুম কওমি মাদ্রাসা ভূগী,মাওলানা এমদাদুল হক, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ ইসলাম উদ্দিন, হাফেজ বজলুর রহমান, মাওলানা নুরুজ্জামান নূরানী, সহ এলাকার তাওহীদি জনতা। আলোচনা শেষে ফ্রান্সের সরকারের হেদায়াত কামনায় দোয়া করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে