আরিফ রববানী,(ময়মনসিংহ)
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে অবমাননার প্রতিবাদে ফ্রান্স বিরোধী স্লোগানে লোকে লোকারণ্য হয়ে উঠে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের ভাবখালীর রাজপথ। শুক্রবার(০৬ অক্টোবর/২০ইং) বাদ জুম্মা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত বক্তব্য এবং ফ্রান্সের ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ভাবখালীতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের হাজার-হাজার মুসলিম জনতা। ভাবখালী পুরাতন বাজার ও বাজারের আশেপাশের বিভিন্ন এলাকার জামে মসজিদ থেকে খন্ড-খন্ড মিছিলের মাধ্যমে মুসল্লীরা ভাবখালী বাজার জামে মসজিদের মুসল্লীদের সাথে মিলিত হয়ে বৃহৎ মিছিলে পরিণত হয়। বৃহৎ এই বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক ঘুরে আবারো ভাবখালী পুরাতন বাজারের জামে মসজিদের সামনে এসে শেষ হয়। মিছিলে মহানবীর
ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে অবমাননার প্রতিবাদ বিচার দাবী করে ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রমজান আলী,ভাবখালী পরাতন বাজার মসজিদ কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বর্তমান সভাপতি আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক খোকন মিয়া,মসজিদের পেশ ঈমাম ও খতিব হাফেজ মাওঃ মোবারক হোসেন,হাফেজ হাবিবুল্লাহ,ভাবখালী বড়বাড়ী মসজিদের পেশ ঈমাম আবু বকর ছিদ্দিক, মকবুল হোসেন,সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ শরীক হন। এ সময় ফ্রান্সের বিরুদ্ধে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে-ফ্রান্সকে এমন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করাসহ রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী সা:-এর অবমাননার প্রতিবাদ করার আহবান জানান । তারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান । তারা বলেন কোনভাবেই বিশ্বনবী (সাঃ) এর অপমান করা সহ্য করা হবে না। এসময় উপস্থিত সকল মুসলিমরা ফরাসি পণ্য বর্জনের ঘোষণা দেন। শেষে ফরাসি পতাকায় আগুন ধরানো সহ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কুশপুত্তলিকায় দাহ করাসহ বিশেষ মোনাজাত করা হয়।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে