Breaking News
Home / জাতীয় / ফুলপুরে কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

ফুলপুরে কোভিট-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বেচ্ছাসেবক ও জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

আরিফ রববানী,(ময়মনসিংহ)=
কোভিড-১৯ এর সম্ভাব্য দ্বিতীয়বারের ঝুকি মোকাবেলায় করোনার সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে এ বিষয়ে ফুলপুর উপজেলায় ক্রিয়েটিভ টিচার্স ফোরাম ও আইসিটি টিচার্স ফোরামসহ স্থানীয় জনপ্রতিনিধি দের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। ৫ই নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার নবনির্মিত হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। অন্যান্যদেরদ মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা,পৌর মেয়র আমিনুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাশার ভুঁইয়া। এ মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ফুলপুর উপজেলা প্রশাসন এর বাস্তবায়নে সকাল ১০টায় ফুলপুর পৌরসভা মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি’র আয়োজনে ফুলপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের জন্যে ৩দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র আমিনুল হক, ওসি ইমারত হোসেন গাজী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!