আরিফ রববানী,(ময়মনসিংহ)
সমাজ সেবায় অবদান রেখে বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন সম্মাননা-২০২০ পদক পেয়েছেন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্ব শাহ মোঃ গোলাম ইয়াহিয়া।
তিনি অত্যন্ত দক্ষতা, ন্যায়নিষ্ঠার সাথে কাজ করে ইউনিয়নের সকল শ্রেণীপেশার মানুষের মন জয় করে হৃদয়ে স্থান করে নিয়েছেন। ইতিমধ্যে মরণঘাতী করোনা ভাইরাস মহামারীতে সামনের সারিতে থেকে অত্যন্ত সততার সহিত কাজ করে প্রশাসনের নজর কারেন।
চেয়ারম্যান হিসাবে জনগণকে যতটুকু সেবা দেওয়া দায়িত্ব তার সব টুকুই দিয়েছেন বিগত পাঁচ বছর।ইউনিয়নের যে কোন মানুষের যে কোন সমস্যায় তিনি বসে থাকতে পারেননি, মানবতার ফেরিওয়ালা হয়ে ছুটে যান ইউনিয়নের সমস্যা কবলিত মানুষের পাশে দাড়াতে। ইউনিয়নের উন্নয়ন,মাদক,জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধে তার রয়েছে ব্যাপক অবদান। সকল কর্মদক্ষতা মূল্যায়ন হিসাবে বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন ও বাংলাদেশ মানবাধিকার ক্রাইম ব্রাঞ্চ তাকে নির্বাচিত করে সম্মাননা হিসাবে প্রদান করেন
বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন সম্মাননা পদক।
গত ২৫ অক্টোবর/২০ইং শাহবাগ সেগুনবাগিচা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার ক্রাইম ব্রাঞ্চ ও বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন,শাহবাগ, ঢাকা আয়োজিত এক সেমিনারে তাকে এই পদক তুলে দেন বাংলাদেশ মানবাধিকার ক্রাইম ব্রাঞ্চ ও বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
সাখুয়ার জনপ্রিয় চেয়ারম্যান ও জনবান্ধব একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি উক্ত পদক পাওয়ায় বাংলাদেশ মানবাধিকার ক্রাইম ব্রাঞ্চ ও বাংলাদেশ বিবিসি বাংলা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছেন ইউনিয়নবাসী। সাখুয়া ইউনিয়নের সচেতন মহল মনে করেন-চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ইয়াহিয়া সমাজসেবায় তার মুল্যায়ন পাওয়ায় আগামী দিনে তিনি সাখুয়াবাসীর সেবায় আরো উৎসাহিত হবেন। ইউনিয়ন কে আধুনিক হিসাবে গড়ে তুলতে তিনি আরো একধাপ এগিয়ে যাবেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে