আরিফ রববানী,(ময়মনসিংহ)
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
ময়মনসিংহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
৩রা নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। সেমিনারে অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, সিভিল সার্জন মহোদয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিএসটিআইয়ের উপপরিচালক, জেলা ক্যাব এর সভাপতি ও সদস্যবৃন্দ এবং ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজানুর রহমান তার বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মোটরযান, নৌযান, কম্পিউটার ও অফিসে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণ ও নিষ্পত্তির নীতিমালা,সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮,ভোক্তা-অধিকার সংরক্ষণ তহবিল (হিসাব ও নিরীক্ষা) প্রবিধানমালা ,২০১০ এর সংশোধন, উপজেলা ও ইউনিয়ন ভোক্তা-অধিকার সংরক্ষণ কমিটি গঠন প্রবিধানমালা,২০১৩,
ভোক্তা-অধিকার সংরক্ষণ তহবিল (হিসাব ও নিরীক্ষা) প্রবিধানমালা,২০১০,অধিদপ্তর প্রতিষ্ঠা প্রজ্ঞাপন
ভোক্তা-অধিকার সংরক্ষণ (সভা ও কার্যক্রম) বিধিমালা, ২০১০,জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১২,ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সহ সকল আইন বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে উন্নত জনসেবা কে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে উপস্থিত সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
উল্ল্যেখ-
যে কোন ভোক্তা মহাপরিচালক,প্রধান কার্যালয়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপপরিচালক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়, সহকারী পরিচালক, ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলা কার্যালয় সমূহ এবং বিভাগের আওতাধীন প্রত্যেক জেলার জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ দায়ের করে এসব আইনে সেবা পেতে পারেন। লিখিত আকারে, ফ্যাক্স, ইমেইল, ওয়েবসাইট ইত্যাদি মাধ্যমে অভিযোগ দায়ের করা যাবে।অভিযোগের আবেদনে অবশ্যই অভিযোগকারির পূর্ণ নাম ও ঠিকানা, পিতা ও মাতার নাম, ফোন নং এবং পেশা উল্লেখ করতে হবে। অভিযোগ দায়েরের সময়সীমা :ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৬০ অনুযায়ী, কোন ব্যক্তি কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে এই আইনের অধীন অভিযোগ দায়ের করতে হবে। অন্যথায় উক্ত অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
দায়েরকৃত আমলযোগ্য অভিযোগ তদন্তে প্রমাণিত ও জরিমানা আরোপ করা হলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬(৪) অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে প্রদান করা হবে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৭৬ (১) অনুযায়ী, “যে কোন ব্যক্তি, যিনি, সাধারণভাবে একজন ভোক্তা বা ভোক্তা হইতে পারেন, এই অধ্যাদেশের অধীন ভোক্তা-অধিকার বিরোধী কার্য সম্পর্কে মহাপরিচালক বা এতদুদ্দেশ্যে মহাপরিচালকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে অবহিত করিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে পারিবেন।”
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে