স্টাফ রিপোর্টারঃ
শোকের মাসে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের সদস্যদের প্রতি ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির নেত্রকোনা জেলা পূর্ব প্রতিনিধি সৈয়দ তোফায়েল উদ্দিন সৈয়দ তপনের গভীর শ্রদ্ধাঞ্জলি।
তিনি এক শোক বার্তায় বলেন,বাংলাদেশে জাতীয় শোকের মাস আগষ্ট মাস বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন কর্মসূচিতে শুধু মাত্র একটি আলোচনা ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত হয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে। আগষ্ট মাস যখনই আমাদের মাঝে চলে আসে তখনই মনে পড়ে একটি নাম,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কানে আওয়াজ আসে তার মহান ভাষন,যার ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদগণ বুকের তাজা রক্ত ও ঘাম দিয়ে আমাদের কে উপহার দিয়েছেন স্বাধীন এক সোনার বাংলাদেশ।
আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ ও তাদেরকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে