Breaking News
Home / জাতীয় / ১৫ আগষ্টে মোহনগঞ্জে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালিত

১৫ আগষ্টে মোহনগঞ্জে আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালিত

মোঃ রফিকুল ইসলাম,(বিশেষ প্রতিনিধি)মোহনগঞ্জ,নেত্রকোনাঃ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হ।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ দিবসটি শনিবার সকালে উপজেলার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রসাশনসহ রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

দুপুর ২:৩০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতন এতে নেতৃত্ব দেন। এ সময় মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে এক মিনিট নিরবতা, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা করেন,বাংলাদেশ আওয়ামীলীগ মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি,পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন।

আরও উপস্থিত ছিলেন ৪ নং মাঘান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,৫ নং ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম সোহেল
সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন নয়ন, ছাত্রলীগে পিয়াস, মোঃ কাজল তালুকদার, ২ নং সাবেক ইউপি চেয়ারম্যান হাসেম উদ্দিন হাসেম।

মোহনগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ জাহান প্রধান শিক্ষিকা মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রমিক লীগের সভাপতি মোঃ ফজলুল হক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি এরশাদ উদ্দিন বাচ্চু

বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতন বলেন,দেশের প্রতিটি আন্দোলনে তাঁর ভূমিকা ছিল।মহান এই নেতার অভাব মোহনগঞ্জের মানুষ বড় অনুভব করছে। দেশের এই সাহসী নেতার বড় প্রয়োজন।

৪ নং মাথা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহ-সভাপতি বলেন,গণতন্ত্রকে রক্ষায় আবদুল মমিন সাহেবের আদর্শে সবাইকে উজ্জ্বীবিত হতে হবে। তাঁর জীবনী থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!