স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার সদর উপজেলায় শিবপ্রসাদ পুর দক্ষিণ পাড়া মঘড়া নদীতে দীর্ঘদিনেও সেতু নির্মাণ হয়নি। ইতি পূর্বে মানুষের চলাচলের ভরসা ছিলো ডিঙি নৌকা। এখন স্বেচ্ছাশ্রমে নির্মিত হয় বাঁশের সাঁকো।
নির্মিত বাঁশের সাঁকোই হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ নদী পার হয়৷ নদীর এপারে রয়েছে বেশ কয়টি প্রতিষ্ঠান, শিবপ্রসাদ পুর দাখিল মাদরাসা,ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসা,প্রাইমারী স্কুল। আর নদীর ও পারেও রয়েছে কয়েকটি প্রতিষ্ঠান,লক্ষীগঞ্জ উচ্চ বিদ্যালয়,প্রাইমারী স্কুল ও হাফিজিয়া মাদরাসা৷
নদীর ও পারে সাপ্তাহীক বাজার বসে তিনদিন। প্রতিদিন এই সাঁকো দিয়ে নেত্রকোনা,লক্ষীগঞ্জ,মদন পুর,বিরাম পুর,কাওয়ালী কোনা মানুষের যাতায়াত হয়৷
ভুক্তভোগীরা এই নদীতে সেতু নির্মাণের জন্য জন সরকারের উর্ধতন কর্মকর্তা ও প্রতিনিধির নিকট হস্তক্ষেপ কামনা করেছেন ৷
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে