Breaking News
Home / অপরাধ / পূর্বধলায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলন ও মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন

পূর্বধলায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ সম্মেলন ও মানববন্ধনের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের বিরুদ্ধে ভিত্তিহীন,উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলন,মানববন্ধন ও অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা কমান্ড।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয। উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষনা করে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন উপজেলা কৃষক লীগ, মহিলা লীগ, ওলামা লীগ, যুব লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও বঙ্গ বন্ধু ঐক্য পরিষদের নেতৃবৃন্ধ।

মানববন্ধন চলাকালীন প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বক্তব্য রাখেন,আকাইদুল ইসলাম রোমান, শহিদুল ইসলাম আঙ্গুর, শহিদুল ইসলাম শহিদ, এরশাদ হোসেন খান, লুৎফুর রহমান, শেখ মাসুদ প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!